মহারাষ্ট্রের পুলগাঁও-তে সেনা অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই উচ্চপদস্থ সেনা কর্মকর্তা সহ মৃত্যু হয়েছে ১৭ সেনাকর্মীর। আহত হয়েছে ১৯ জন। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতকাল রাতে ১টা নাগাদ একটি বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে সেখানে। মজুদ রাখা গোলাবারুদে ফের বিস্ফোরণ হতে পারে বলে আশঙ্কা। তাই আশেপাশের গ্রামগুলি খালি করে দেওয়া হয়েছে। প্রায় ১০০০ মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে।
দমকল বাহিনীর চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে। ঘটনাস্থল পরিদর্শনে যাবেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর।







