অর্থনীতি

মন্ত্রিসভায় ১৬-১৭ অর্থবছরের বাজেট অনুমোদন

মন্ত্রিসভায় ১৬-১৭ অর্থবছরের বাজেট অনুমোদন

নতুন ২০১৬-২০১৭ অর্থবছরের ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কো‌টি টাকার বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এবারের বাজেটের দর্শন- প্রবৃদ্ধি, উন্নয়ন, সমতাভিত্তিক সমাজ বিনির্মাণের অগ্রযাত্রা।

বৃহস্প‌তিবার দুপুরে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপ‌তিত্বে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ বাজেট অনুমোদন হয়।

দশম জাতীয় সংসদের তৃতীয় বাজেট উপলক্ষে সংসদের দ্বিতীয় তলায় দুপুর সাড়ে ১২টায় মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক শুরু হয়। বৈঠক শেষ হয় দুপুর আড়াইটার পর।

প্রত্যেক বাজেট পেশ করার আগে বিশেষ এ বৈঠক ‌হয়ে থাকে।

বিকেলে সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মু‌হিত অনুমোদিত এ বাজেট পেশ করবেন।

বিষয়:বাজেট ২০১৬-১৭

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…