চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসায়ীদের দাবি উপেক্ষা করে ১৫ শতাংশ ভ্যাট রাখছেন অর্থমন্ত্রী

রিজভী নেওয়াজ রিজভী নেওয়াজ
১০:০৮ পূর্বাহ্ণ ২৮, মে ২০১৭
অর্থনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ব্যবসায়ীদের দাবি উপেক্ষা করে ভ্যাট হার ১৫ শতাংশই রাখছেন অর্থমন্ত্রী। তবে স্বস্তির জায়গাও রাখছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য। ভ্যাটমুক্ত টার্নওভার এবং সবচেয়ে কম হারে ভ্যাট দেন এমন ব্যবসা প্রতিষ্ঠানের টার্নওভারের সীমা দুটোই বাড়ানো হবে।

অর্থমন্ত্রী মনে করছেন, এতে ভ্যাট আওতার বাইরে চলে যাবে কয়েক হাজার ব্যবসা প্রতিষ্ঠান। এফবিসিসিআই সভাপতি অবশ্য অসন্তোষ প্রকাশ করে বলেছেন, তাদের সুপারিশ উপেক্ষিত হলে আইন কার্যকর কঠিন হবে।

আর মোটে ৪দিন, বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আয়-ব্যয়ের হিসাব চূড়ান্ত, কেবল বাজেট বক্তৃতায় শেষ মুহূর্তের কাটা-ছেড়া চলছে। মানুষের মনোযোগ অবশ্য ভ্যাট আইন নিয়ে সরকার এবং ব্যবসায়ীদের মধ্যে টানা-পোড়েনের দিকে। বিষয়টি নিয়ে চিন্তিত অর্থমন্ত্রী নিজেও, তবে বিশ্বাস ১ জুলাই থেকেই কার্যকর হবে আইনটি।

ব্যবসায়ী ও উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নব-নির্বাচিত সভাপতি অবশ্য ভ্যাট আইন নিয়ে অর্থমন্ত্রীর মতো অতোটা আশাবাদী হতে পারছেন না।

নতুন ভ্যাট আইনে কোন ব্যবসা প্রতিষ্ঠানের করযোগ্য বার্ষিক টার্নওভার ৩০ লাখ টাকা হলে তার ভ্যাট দিতে হবে না। ৩০ থেকে ৮০ লাখ হলে তাকে তালিকাভুক্ত হতে হবে। আর করযোগ্য টার্নওভার ৮০ লাখের ওপর হলে তাকে ৩ শতাংশ হারে ভ্যাট দিতে হবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট ২০১৬-১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT