চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু পরিবর্তন কর্মসূচিতে অর্থবরাদ্দ কমানোর ধারা অব্যাহত

সঞ্জয় চাকীসঞ্জয় চাকী
১:২৯ অপরাহ্ণ ২৭, মে ২০১৭
পরিবেশ
A A

জলবায়ু পরিবর্তন কর্মসূচিতে পর্যায়ক্রমে অর্থবরাদ্দ কমিয়ে দেয়ার ধারা অব্যাহত থাকছে ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটে। পরিবেশ মন্ত্রণালয়ের বাজেট না বাড়লেও অন্য ৬ টি মন্ত্রণালয়ের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষার কর্মসূচি থাকছে এবারের বাজেটে।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বাজেটে পরিবেশ খাতের সার্বিক উন্নয়ন এবং বন ও জীববৈচিত্র রক্ষার বরাদ্দ চলে আসছে গতানুগতিকভাবে। তবে বেশী আলোচনায় থাকলেও পর্যায়ক্রমে অর্থবরাদ্দ কমিয়ে দেয়া হয়েছে জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট ফান্ডে ।

২০০৯-১০ অর্থবছর থেকে তিন অর্থবছর ৭শ’ কোটি টাকা,২০১২-১৩ অর্থবছরে ৪শ’ কোটি, ২০১৩-১৪ থেকে দু’বছর ২শ’ কোটি এবং সবশেষ গত অর্থবছর তা আরো কমিয়ে বরাদ্দ দেয়া হয় ১শ’ কোটি টাকা । আগামী অর্থবছরেও একই ধরণের বরাদ্দের পরিকল্পনা থাকছে । অর্থের চেয়ে বাস্তবায়নে গতি বাড়ানোর তাগিদ দিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী।

পরিবেশ মন্ত্রণালয় ছাড়াও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়, পানি সম্পদ মন্ত্রণালয়, ভ’মি মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়,বিদ্যুৎ ও জ্বালানী মন্ত্রণালয়ের মাধ্যমে জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ চাওয়া হয়েছে ২০১৭-২০১৮ অর্থবছরের বাজেটে।

জলবায়ু পরিবর্তনের ঝুকি কমানোর কর্মসূচিতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বাড়ানোর লক্ষ্য নিয়ে পৃথক কর্মসূচিতে বরাদ্দ থাকছে তিনটি মন্ত্রণালয়ে।

চলতি অর্থবছরে বিদ্যুৎ ও জ্বালানিখাতে বরাদ্দ দেয়া হয় ১৩ হাজার ৪০ কোটি ৯ লাখ টাকা ।এরমধ্যেই বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ১২ হাজার ৫শ’ ৪০ কোটি ৯ লাখ ।

Reneta

২০১৫-১৬ অর্থবছরের তুলনায় ২০১৬-১৭ অর্থ বছরে সাড়ে তিন হাজার টাকা কমানো হলেও এবার বরাদ্দ আরো বাড়বে । আর জ্বালানি তেলের জন্য কোনো ভর্তুকী থাকবে না।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাজেট ২০১৬-১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

‘বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতে সরকারি সহায়তা দেওয়া হবে’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন: ২ জনের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনালে যাবে ইংল্যান্ড’

জুলাই ১৩, ২০২৬

ঘোষণা দিয়ে ছাত্রশিবির থেকে বিদায় নিলেন সাদিক কায়েম

জুলাই ১৩, ২০২৬

শিক্ষার্থীদের অনুরোধে গাড়ি থামিয়ে প্রধানমন্ত্রীর সেলফি, দিলেন ক্রীড়াসামগ্রীও

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT