চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মনোনয়ন ঘিরে দীর্ঘদিন পর চাঙ্গা বিএনপি অফিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A
বিএনপি-উৎসবের আমেজ

দীর্ঘ কয়েক বছর পর বিএনপিকে চাঙ্গা দেখা যাচ্ছে। নেতাকর্মীদের মুখে স্বস্তির হাসি, আত্মবিশ্বাসী স্লোগান, কপালে আনন্দরেখা। রাজধানীর নয়াপল্টনে উঠেছে খালেদা-তারেক স্লোগান। বিরাজ করছে উৎসবের আমেজ।

সোমবার সকাল থেকেই সারাদেশ থেকে আসা মনোনয়ন প্রত্যাশী নেতা এবং তাদের কর্মী-সমর্থকদের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে।

কেউ খালেদা জিয়া-তারেক রহমানের ছবি সম্বলিত ব্যানার-পোস্টার হাতে, কেউ এসেছেন নিজ আসনের পদপ্রার্থীর পোস্টার হাতে, কারো হাতে শোভা পাচ্ছে দলীয় প্রতীক ধানের শীষ৷

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু মনোনয়ন ফরম নেবেন নোয়াখালী-৩ আসন থেকে৷ তিনি এই নির্বাচনকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন হিসেবে গ্রহণ করছেন।

চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘ঐক্যফ্রন্ট ২০ দলীয় জোট সহ বিএনপি এই নির্বাচনকে আন্দোলন হিসেবে নিয়েছে। এই নির্বাচন আন্দোলনকে বেগবান করবে। ইনশাল্লাহ বেগম খালেদা জিয়াকে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে জাতীয় সরকার গঠন করব আমরা৷’

মুন্সিগঞ্জ-২ আসন থেকে নিজের মনোনয়ন সংগ্রহ করার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ।

Reneta

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘আশা করি দল আমাকে মনোনয়ন দেবে। অবাধ, সুষ্ঠু নির্বাচন হলে ধানের শীষ বিপুল ভোটে জয় হবে। আমরা না মানলেও প্রধানমন্ত্রী যেহেতু শেখ হাসিনা, তার অধীনে আমরা নির্বাচনে যাচ্ছি। আশা করি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবেন তিনি।’

‘নির্বাচন আমাদের আন্দোলনের অংশ। এই আন্দোলনে আমরা জিতব ইনশাআল্লাহ’- বলেন আব্দুস সালাম আজাদ।

বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলের মনে অবশ্য নির্বাচন নিয়ে এখনও শঙ্কা কাজ করছে। এখনো তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে এবং বাড়ি বাড়ি তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি৷

তবে নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বিএনপি দলীয় সাবেক এই সংসদ সদস্য৷

জাসাসের নেত্রী শাহরিয়ার ইসলাম শায়লা মনোনয়ন নিয়েছেন ফরিদপুর-৪ আসন থেকে।

তিনি বলেন, ‘দল আমাকে মনোনয়ন দেবে ইনশাআল্লাহ৷ আশা করি এবার সুষ্ঠু নির্বাচন হবে। এবার বিএনপি নির্বাচনে যাচ্ছে বলে জনগণের মধ্যে আনন্দ তৈরি হয়েছে। আমার এলাকার জনগণ আমাকে জনগণ চায়। ধানের শীষ বিপুল ভোটে জিতবে ইনশাল্লাহ।

সাতক্ষীরা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন ফরম কিনে সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিস্তি আশা করেন, এবার তরুণদের গুরুত্ব দেবে দল। একজন তরুণ মেয়র হিসেবে তিনি এমপি পদে মনোনয়ন পাবেন বলেও বিশ্বাস করেন। দলের হাই কমান্ডের নির্দেশ পেয়েই মনোনয়ন ফরম কিনেছেন বলে জানান চিস্তি।

ফেনী-১ আসনে খালেদা জিয়ার পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফরম সংগ্রহ করার মাধ্যমে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে বিএনপি। বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বগুড়ার ৭ আসন থেকে আরও একটি আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন মির্জা আব্বাস।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক বরাদ্দে আজ প্রথম দিন মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।

বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় চেয়ারপার্সন খালেদা জিয়ার নির্বাচনে আগে মুক্তি না হলেও কারাগারে থেকে নির্বাচন করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াবিএনপিবিএনপির মনোনয়নমনোনয়নমনোনয়ন ফরমলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT