আন্তর্জাতিক

মধ্য আকাশে হেলিকপ্টার-উড়োজাহাজ সংঘর্ষ, নিহত ৭

স্পেন-হেলিকপ্টার-উড়োজাহাজ সংঘর্ষ

স্পেন উপকূলের পর্যটন শহর ইনকার কাছে মধ্য আকাশে হেলিকপ্টার ও ছোট উড়োজাহাজের সংঘর্ষে ৭ জন নিহত হয়েছে।

দেশটির মালোরকা দ্বীপের ওপর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে সিএনএন জানিয়েছে, নিহতদের মধ্যে ৫ জন ছিলেন হেলিকপ্টারে। তাদের ২ জনই শিশু। বাকি ২ জন ছিলেন উড়োজাহাজের আরোহী।

স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল বেলিয়ারিক দ্বীপপুঞ্জ সরকার এক টুইটবার্তায় জানায়, স্থানীয় সময় রোববার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে সংঘর্ষটি হয়। মালোরকা বেলিয়ারিকের সবচেয়ে বড় দ্বীপ।

জার্মান হেলিকপ্টার কোম্পানি রোটরফ্লাগ তাদের একটি হেলিকপ্টার সেখানে বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছে। সংঘর্ষের কারণ এখনো পরিষ্কার নয় বলে এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বেলিয়ারিক দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট ফ্রান্সিনা আরমেঙ্গল বলেছেন, আপাতত নিহতদের পরিচয় শনাক্ত করে তাদের পরিবারকে সহায়তা দেয়াকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে।

এ ঘটনায় তিনদিনের শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট।

বিষয়:উড়োজাহাজ বিধ্বস্ত স্পেন হেলিকপ্টার বিধ্বস্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…