আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ঈদুল ফিতর উপলক্ষে বাদ্যযন্ত্রের পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল ফিতর উদযাপনের জন্য বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছেন মুসল্লিরা, উৎসবমুখর পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবসহ পুরো মধ্যপ্রাচ্য এবং বিশ্বের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। গতকাল সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দেয় সৌদি সুপ্রিম কোর্ট।

এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। সংযুক্ত আরব আমিরাত, কুয়েতসহ উপসাগরীয় দেশগুলোতেও আজ ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়ায়ও ঈদ উদযাপিত হচ্ছে।

রোববার শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল মঙ্গলবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপন করা হবে। তবে সৌদি আরবের সাথে মিল রেখে আজ দেশের কয়েকটি জেলায় ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

বিষয়:ঈদুল ফিতর মধ্যপ্রাচ্যে ঈদ রমজান রোজা সৌদি আরবে ঈদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…