বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মঙ্গলবার যুক্তরাজ্যে যাচ্ছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
রোববার রাতে চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়ার সাথে দলের সিনিয়র নেতাদের সঙ্গে দীর্ঘ সময় ধরে বৈঠক করেছেন।
বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের কাছে ওই তথ্য জানান।
বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যে ঈদ-উল-আজহা পালনের সম্ভাবনার কথাও জানান তিনি।
বৈঠকের কোনো ছবি গণমাধ্যমে দেওয়া হয়নি। বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্যরা ছাড়াও সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।







