বাংলাদেশ

মগবাজার বিস্ফোরণের কারণ তদন্তে ৫ সদস্যের কমিটি

মগবাজার বিস্ফোরণের ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মগবাজার বিস্ফোরণের ঘটনাস্থলে উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শীরা, ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মগবাজার বিস্ফোরণের কারণ তদন্তে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

সেই কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স)। এছাড়াও ঢাকা বিভাগের সদস্য সচিব- উপপরিচালক, ঢাকার সদস্য-সহকারী পরিচালক, দুর্ঘটনা সংশ্লিষ্ট জোনের সদস্য-উপসহকারী পরিচালক এবং সদস্য- ওয়ারহাউজ ইন্সপেক্টর রয়েছেন।

রাজধানীর মগবাজারে পেট্রোলপাম্পের পাশে রোববার রাতে একটি মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৬ জনের মৃত্যু হয় আর আহত হয় অর্ধশতাধিক। আহতদের মধ্যে ১০ জনের বেশি মানুষের অবস্থা আশঙ্কাজনক।

বিষয়:তদন্ত কমিটি বিষ্ফোরণ মগবাজার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…