চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন নিতে এসে ইভটিজিংয়ের শিকার ছাত্রীরা, প্রতিবাদ করে আহত

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৪:৪০ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২২
জনপদ, টাঙ্গাইল
A A

টাঙ্গাইলের ভূঞাপুরে করোনা ভ্যাকসিন নিতে আসা ছাত্রীদের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বহিরাগতদের হামলায় ৫জন শিক্ষার্থী আহত হয়েছে। এঘটনায় উপজেলা পরিষদ চত্বরে উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্ত্বরে ভ্যাকসিন নিতে আসা শিক্ষার্থীদের উপর বোরহান ও শাকিবের নেতৃত্বে একদল বহিরাগত হামলা চালায়। ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, সারাদেশের ন্যায় ভূঞাপুরেও শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন দেয়া হচ্ছে। উপজেলার বলরামপুর উচ্চ বিদ্যালয়, টেপিবাড়ি উচ্চ বিদ্যালয়, তালুকদার সিরাজ আলী উচ্চ বিদ্যালয়, জুংগীপুরের রুলীপাড়া উচ্চ বিদ্যালয়, ফকির মাইন উদ্দিন উচ্চ বিদ্যালয়, খন্দকার কুলসুম জামান উচ্চ বিদ্যালয়, ভদ্রশিমুল উচ্চ বিদ্যালয়, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ, আলহাজ¦ হায়দার আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, কয়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপজেলা পরিষদ হলরুমে টিকা দেয়া হয়। এরআগে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা লাইনে দাড়ায়। এসময় লাইনে দাড়ানো ক্যান্টনমেন্টের ছাত্রীদের উত্যক্ত করে আনার খাঁ পাড়ার মর্তুজ আলীর ছেলে বোরহান (১৯) ও ছাব্বিশা গ্রামের মৃত শাকিব (১৮)।

এসময় অন্যান্য শিক্ষার্থীরা প্রতিবাদ করে। পরে ওই দুই বহিরাগত ফোনে অন্যান্য বহিরাগতদের এনে শিক্ষার্থীর উপর হামলা করে। হামলায় বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ৫জন শিক্ষার্থী আহত হয়। পরে পরিষদ চত্বরে উত্তেজনার সৃষ্টি হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলার স্বাস্থ্য পরিদর্শক মো. আব্দুল কাউয়ুম বলেন, উপজেলার ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের করোনার টিকা দেয়া হয়েছে।

ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম ফয়সাল বলেন, মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এরআগে বহিরাগত বোরহান ও শাকিব শিক্ষার্থীদের উপর হামলা চালায় বলে জানা গেছে। পরে দুইজন শিক্ষার্থীকে পাওয়া যায় যারা হামলায় আহত হয়েছে। শাকিবের বিরুদ্ধে পূর্বেও বিভিন্ন অপরাধের অভিযোগ ছিল। এই বিষয়ে ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ কোন অভিযোগ দেয়নি।

Reneta

ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনির সিদ্দিকী বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম বলেন, ভ্যাকসিন দেয়াকে কেন্দ্র করে বহিরাগতদের সাথে শিক্ষার্থীদের ঝামেলার সৃষ্টি হয়েছিল। পরে প্রশাসনের সহযোগিতায় বিষয়টি মিমাংসা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, ভ্যাকসিন নিতে লাইনে দাড়ানো নিয়ে শিক্ষার্থীদের দুইপক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। পরে বিষয়টি সংশ্লিষ্টদের মাধ্যমে সমাধান করা হয়েছে। বহিরাগতদের সাথে ঘটনা ঘটেছে কিনা সেটা জানা নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভটিজিংভ্যাকসিন
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

বৃক্ষরোপণকে আরও বিস্তৃত করতে পরিবেশ এবং বৃক্ষমেলার আয়োজন

জুলাই ৮, ২০২৬
ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

ইরানের সাথে যুদ্ধবিরতি শেষ বলে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণা

জুলাই ৮, ২০২৬
রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমার সরকারসহ সব পক্ষের সাথে আলোচনার কথা জানালেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারসহ সব পক্ষের সাথে আলোচনা চলবে: প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT