চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভ্যাকসিন কোল্ড স্টোরেজ’র আওতায় আসছে সারাদেশ

জান্নাতুল বাকেয়া কেকা জান্নাতুল বাকেয়া কেকা
৪:৪৬ অপরাহ্ণ ০৩, ফেব্রুয়ারি ২০১৬
অন্যান্য, স্বাস্থ্য
A A

সরকারের সম্প্রসারিত টিকা দান কর্মসূচিতে আরো নতুন ভ্যাকসিন সংযোজনের জন্য ঊনত্রিশ জেলায় ভ্যাকসিন সংরক্ষণ কোল্ড স্টোরেজ করছে সরকার।

প্রথম পর্যায়ে নয়টি জেলায় কোল্ড স্টোরেজ তৈরির কাজ শিগগিরই শেষ হবে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের শতভাগ শিশুকে ভ্যাকসিনেশনের আওতায় আনার আশা করছে ইপিআই কর্তৃপক্ষ।

শূন্য থেকে এগারো মাস এবং পনের মাস বয়সী শিশুদের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি- ইপিআই এর মাধ্যমে ছয়টি ডোজে এগারোটি টিকা দেয়া হয়। সরকারিভাবে বিনামূল্যে এসব টিকা দেয়ায় ডিফথেরিয়া, হুপিংকাশি, পোলিও, হাম, রুবেলার মত প্রাণঘাতী রোগ থেকে বছরে দু’লাখের বেশি শিশু সুরক্ষা পায়।

প্রাণঘাতী আরো বিভিন্ন রোগ নির্মূলে সম্প্রসারিত টিকা দান কর্মসূচি- ইপিআই বিনামূল্যে নতুন টিকা সংযোজন করছে।  প্রথম পর্যায়ে কিশোরগঞ্জ, বরিশাল, ভোলা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা ও কক্সবাজারে ওয়ার্কি কুলার এবং ওয়ার্কি ফ্রিজারসম্বলিত ক্লোড স্টোরেজ করছে সরকার।

ইপিআই এন্ড সার্ভিলেন্স প্রোগ্রাম ম্যানেজার ডা. তাজুল ইসলাম এ বারী বলেন, মেডিসিনটা প্লাস টু থেকে প্লাস এইট ডিগ্রী পর্যন্ত রাখতে গেলে আমাদের ২৯টা জেলায় সংরক্ষণ সক্ষমতা বৃদ্ধি করতে হবে। এর প্রয়োজনে আমাদের ২৯টা জেলায় অবকাঠামো তৈরি হচ্ছে।

ইপিআই কভারেজ মূল্যায়ন জরিপ ২০১৪ অনুয়ায়ী তিরাশি দশমিক পাঁচ ভাগ শিশু ৬টি ডোজে এগারোটি রোগের পূর্ণ টিকা নিচ্ছে। কিন্তু প্রতি বছরই ষোল থেকে বিশ ভাগ শিশু পূর্ণ ডোজে সব টিকা নিচ্ছে না।

ডা. তাজুল ইসলাম এ বারী আরো বলেন, আমাদের দেশে ৮২ শতাংশ শিশু ১১ টি রোগের পূর্ণ টিকা সঠিক সময়ে সঠিক ভাবে নিয়েছে।

ইপিআই কর্তৃপক্ষ বলছে, কুল চেইন মেনে নয়টি এবং পর্যায়ক্রমে ২৯টি জেলায় ভ্যাকসিনের রিজেন্ট সংরক্ষণে ‘ক্লোড স্টোরেজ’ তৈরি শেষ হলে ঢাকা থেকে ভ্যাকসিনের রি-এজেন্ট পাঠাতে পরিবহন খরচ কমবে। শতভাগ শিশুকে আনা যাবে টিকার আওতায়।

ট্যাগ: শিশু সুরক্ষা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্টেডিয়াম আর্ন্তজাতিক মানের, অথচ কোনো খেলা নেই

পরবর্তী

ভ্যাকসিন কোল্ড স্টোরেজ’র আওতায় আসছে সারাদেশ

পরবর্তী

সম্প্রসারিত হচ্ছে মিরাশার চাষি বাজার

সম্প্রসারিত হচ্ছে মিরাশার চাষি বাজার

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT