চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোটের অধিকার নিশ্চিত করতে নির্বাচনে আসবে বিএনপি: নোমান

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১:২০ অপরাহ্ণ ১০, মার্চ ২০১৭
রাজনীতি
A A

নিবন্ধন বাতিল হওয়ার ভয়ে নয়, বরং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপি নির্বাচনে আসবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সহায়ক সরকারের দাবিতে জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বিএনপি নির্বাচনে আসবে, নিবন্ধন বাতিল হওয়ার ভয়ে নয়।

জনগণের ভোট নিশ্চিত হবে কি না সেটি মূল বিষয়, নিবন্ধন বাতিল হবে কি হবে না সেটি মুখ্য নয় জানিয়ে নোমান বলেন, বিএনপির নেতৃত্বে এদেশে গণতন্ত্র ফিরে আসবে, সেটি লাঠিতে হোক কিংবা ব্যালটে।

দেশে একদলীয় শাসন চলছে দাবি করে তিনি বলেছেন, দেশের মানুষের জন্য আমরা রাজনীতি করি। দেশের মানুষের অধিকার নিশ্চিত করার জন্য আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবোই। সেটি ব্যালটে হোক কিংবা লাঠিতে, নির্বাচনে হোক কিংবা আন্দোলনের মাধ্যমে হোক, আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো।

আইয়ুব খান থেকে শুরু করে এরশাদের স্বৈরাচারি আমলের ইতিহাসকে স্মরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোন স্বৈরাচারি শাসক জনগণের আন্দোলনের মুখে টিকে থাকতে পারেনি। এরশাদ ক্ষমতা হস্তান্তর করে পালিয়েছিলো। আওয়ামী লীগও টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেন নোমান।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আব্দুল্লাহ আল নোমানবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT