চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভূমিহীনদের বাড়ি দিতে প্রশংসনীয় উদ্যোগ

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
১১:৩৬ অপরাহ্ণ ০৯, এপ্রিল ২০২২
সম্পাদকীয়
A A

ভূমিহীন ও গৃহহীনদের বিনামূল্যে বাড়ি দিতে অবৈধ দখলদারদের সরিয়ে সারা দেশে ৫ হাজার ৫শ ১২ একর খাস জমি উদ্ধার করেছে সরকার। আশ্রয়ণ প্রকল্পের কর্মকর্তারা বলছেন, উদ্ধার করা জমির বাজার মূল্য প্রায় তিন হাজার কোটি টাকা। পর্যায়ক্রমে আরও জমি উদ্ধার করে অসহায় মানুষদের বাড়ি দেবে সরকার।

এমনই একজন রাজশাহীর শরীফুল। নদীভাঙন বিপর্যয় নিয়ে এসেছিল তার জীবনে। ভিটেমাটি হারিয়ে তিনি ঠাঁই নেন সরকারের খাস জমিতে। এই কৃষি শ্রমিকের বছরের উপার্জনের বাড়তি অর্থ ব্যয় হতো বারবার ভেঙে পড়া বাড়ি মেরামতে। সরকারের আশ্রয়ণ প্রকল্পের এই বাড়ি শরীফুলের জীবনের অনেক অনিশ্চয়তা দূর করে দিয়েছে। স্থায়ী ঠিকানা পেয়ে উপার্জন শুরু করেছেন তার স্ত্রী। বাড়ি মেরামতের পেছনে আর খরচ না থাকায় এখন তিনি স্বনির্ভর হয়ে ওঠার চেষ্টা করছেন।

চ্যানেল আইয়ের প্রতিবেদনে জানা যায়, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ১৯৯৭ সাল থেকে এ পর্যন্ত ৭ লাখ ৮ হাজার ৩টি পরিবারকে পুনর্বাসন করেছে সরকার। এর মধ্যে মুজিববর্ষে দুই ধাপে দুই শতক জমির মালিকানাসহ বাড়ি পেয়েছে ১ লাখ ১৭ হাজার ৩শ ২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। দুই কক্ষের একেকটি বাড়ি লাখো পরিবারের সামনে সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে।

ভূমিহীনদের বাড়ি দেওয়ার সরকারি এ উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ করে সরকারি খাস জমি উদ্ধার করে গৃহহীনদের আশ্রয়স্থল করে দেওয়া। এজন্য আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে আমরা আশাবাদী। এজন্য ধারাবাহিক যথাযথ উদ্যোগ গ্রহণে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশ্রয়ণ প্রকল্পগৃহহীনবাড়িসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ডের নরওয়ের রূপকথা থামল, বেলিংহ্যামের জোড়ায় সেমিতে ইংল্যান্ড

জুলাই ১২, ২০২৬

৯০ মিনিটে ফলাফল হল না হালান্ড-কেনের লড়াইয়ের

জুলাই ১২, ২০২৬

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT