রাজনীতি

ভিশন-২০৩০ বাস্তবায়ন নিয়ে সংশয় থাকলেও তা ইতিবাচক: রাজনৈতিক বিশ্লেষকরা

ভিশন-২০৩০ বাস্তবায়ন নিয়ে সংশয় থাকলেও তা ইতিবাচক: রাজনৈতিক বিশ্লেষকরা

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ঘোষিত ‘ভিশন-২০৩০’ কে ইতিবাচক বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে এর বাস্তবায়ন নিয়ে সংশয় আছে তাদের। বিশ্লেষকরা বলেছেন, বিএনপি’কে আচরণ ও কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করতে হবে তারা এটি বিশ্বাস করে কি না।

অনেক রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের আশ্বাস দিয়ে বুধবার দলের ভবিষ্যত পরিকল্পনা- ‘ভিশন ২০৩০’ তুলে ধরেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। প্রতিহিংসা বাদ দিয়ে ভবিষ্যতমুখী রাজনীতির এই ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

তবে বিএনপির এই ভিশন ২০৩০ এর বাস্তবায়নকে বড় চ্যালেঞ্জ বলছেন তারা। রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তনে সবার ঐকমত্য দরকার বলে মনে করেন তারা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:খালেদা জিয়া বিএনপি ভিশন ২০৩০

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…