জনপদ

ভাসানচর পৌঁছেছে আরও ৩৭৯ রোহিঙ্গা

রোহিঙ্গাদের ভাসানচরে পৌঁছানোর দৃশ্য, অনেক মানুষ অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভাসানচরে রোহিঙ্গাদের জন্য অপেক্ষমাণ মানুষের ভিড়, বাংলাদেশে আন্তর্জাতিক মানবিক পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে সপ্তম ধাপে আরও ৩৭৯ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। এ নিয়ে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে মোট রোহিঙ্গা নাগরিকের সংখ্যা দাঁড়ালো ১৮ হাজার ৪০৫ জনে।

নোয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার বেলা সোয়া ১১টায় ১২৬ পরিবারের ২৫৭ জন এবং বিকেল পৌনে পাঁচটার দিকে ৪২ পরিবারের ১২২ জন রোহিঙ্গা কক্সবাজারের উড়িয়া ডিগ্রী কলেজ থেকে বাসযোগে রওনা হয়ে চট্টগ্রাম পৌঁছায় এবং সেখান থেকে নৌবাহিনীর জাহাজ বিএনএস পেংগুইন যোগে তারা ভাসানচর পৌঁছৈ।

নোয়াখালী ভাসানচরে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রকল্পের আওতায় ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফার তিন হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় তিন হাজার ১৮ জন এবং পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ চার হাজার ২১ জন, ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল ৪ হাজার ৩৭২ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়।

এছাড়া গত বছর মে মাসে সাগরপথে অবৈধভাবে মালয়াশিয়া যাওয়ার চেষ্টা করা ৩০৬ রোহিঙ্গাকে সমুদ্র থেকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়।

বিষয়:ভাসানচর রোহিঙ্গা রোহিঙ্গা ক্যাম্প

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…