বিনোদন

ভাষার মাসে ভারতে ইমপ্রেসের চার ছবি

ভারতের ইমপ্রেসের চার ছবি, বিভিন্ন সিনেমার পোস্টার ও দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের ইমপ্রেসের চারটি সিনেমার পোস্টার ও দৃশ্যের ছবি, বিভিন্ন গল্প ও চরিত্রের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের হায়দরাবাদে শুরু হতে যাচ্ছে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত এই উৎসবে দেখানো হবে বাংলাদেশের আলোচিত চারটি ছবি। আর চারটি ছবিরই প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম।

হায়দরাবাদ ফিল্ম ক্লাব ও ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়ার যৌথ উদ্যোগে ২১ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত শ্রী সারথী স্ডুডিওতে প্রতিদিন দেখানো হবে বাংলাদেশের একটি ছবি।

এরমধ্যে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’, ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’, ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় ১১ তরুণের অমনিবাস চলচ্চিত্র ‘ইতি তোমারই ঢাকা’ এবং ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় দেখানো হবে নাসির উদ্দিন ইউসুফের ‘আলফা’।

এমনটাই জানিয়েছেন ফেডারেশন অব ফিল্ম সোসাইটি অব ইন্ডিয়া-এর সহসভাপতি ও চলচ্চিত্র সমালোচক প্রেমেন্দ্র মজুমদার।

বিষয়:আলফা ইতি তোমারই ঢাকা কমলা রকেট তৌকীর আহমেদ নাসির উদ্দিন ইউসুফ নূর ইমরান মিঠু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…