চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মুস্তাফা মনোয়ার আকাশের মতো, যার কোনো ক্ষয় নেই’

গান-কবিতা, স্মৃতিচারণ আর প্রদর্শনীতে মুস্তাফা মনোয়ার স্মরণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫৮ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৬
বিনোদন
A A

দেশের বরেণ্য চিত্রশিল্পী, পাপেট আন্দোলনের পথিকৃৎ, নাট্যনির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারকে স্মরণ করল দেশের সাংস্কৃতিক অঙ্গন। গান, কবিতা, স্মৃতিচারণ এবং তাঁর সৃষ্টিকর্মের প্রদর্শনীর মধ্য দিয়ে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হয় আবেগঘন স্মরণসভা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী, সাহিত্যিক, নাট্যব্যক্তিত্ব, অভিনয়শিল্পী, সাংস্কৃতিক সংগঠক এবং মুস্তাফা মনোয়ারের পরিবার। জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে তাঁর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়, জ্বালানো হয় মোমবাতি। পাশাপাশি প্রদর্শন করা হয় তাঁর আঁকা চিত্রকর্ম এবং পাপেট শিল্পে তাঁর সৃষ্ট কালজয়ী চরিত্রগুলো।
প্রদর্শনীতে স্থান পায় ‘মন্ত্রী’, ‘গিট্টু’, ‘রাজা’, ‘বাঘা’, ‘মেনি’, ‘কুশ্রী ছানা’, ‘বাউল’, ‘শিক্ষক’, ‘ষাঁড়’, ‘বকর’, ‘পণ্ডিত’ ও ‘ড্রাগন’সহ বহু পরিচিত পাপেট।

অনুষ্ঠানের শুরুতে তুলে ধরা হয় মুস্তাফা মনোয়ারের জীবন ও কর্মের সংক্ষিপ্ত পরিচিতি। এরপর একে একে বক্তারা স্মরণ করেন তাঁর শিল্পভাবনা, সৃজনশীলতা এবং বাংলাদেশের সংস্কৃতিতে রেখে যাওয়া অনন্য অবদানের কথা।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু বলেন, “আমি মনে করি তার মতো মানুষের মৃত্যু নেই। তিনি আমার শিক্ষক না হলেও তার কাছ থেকে শিখেছি, এখনও শিখি। তিনি তাঁর কাজের মাধ্যমে হাজারো মানুষকে অনুপ্রাণিত করেছেন, ভবিষ্যতেও করবেন। ‘জীবনের জন্য শিল্প’ এবং ‘লড়াইয়ের জন্য শিল্প’—এই দর্শন তিনি ধারণ করতেন।”

মুস্তাফা মনোয়ারের সহধর্মিণী মেরি মনোয়ার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “৬১ বছরের পথচলার সঙ্গীকে স্মরণ করতে আজ সবাই একত্র হয়েছেন। দেশের মানুষ তাকে এত ভালোবাসে, তা প্রতিবারই অনুভব করেছি। আজকের এই সম্মান ও ভালোবাসার জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ।”

টেলিভিশন ডিরেক্টরস গিল্ডের সভাপতি অভিনেতা শহীদুজ্জামান সেলিম বলেন, “মুস্তাফা মনোয়ার ছিলেন এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। বাংলাদেশের নির্মাতাদের পক্ষ থেকে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানাই।” নৃত্যশিল্পী শামীম আরা নিপা বলেন, “মুস্তাফা মনোয়ার আকাশের মতো, যার কোনো ক্ষয় নেই।”

Reneta

অভিনেতা আফজাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও স্মৃতিচারণ করেন চিত্রকর ও কার্টুনিস্ট রফিকুন নবী, অভিনেতা আব্দুল আজিজ, কেরামত মওলা, মনিরুজ্জামান, তারিক আনাম খান, হাবিবুল আলমসহ সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইনাসির উদ্দিন ইউসুফমুস্তাফা মনোয়ারলিড বিনোদনশহীদুজ্জামান সেলিম
শেয়ারTweetPin

সর্বশেষ

চরকির পাঁচ বছর: সবসময় ছিল নতুন কিছু করার ইচ্ছা

জুলাই ১২, ২০২৬

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT