চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৬ ছবি পেছনে ফেলে ভারত থেকে অস্কারে ‘জাল্লিকাট্টু’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ২৫, নভেম্বর ২০২০
বিনোদন
A A

আসন্ন ৯৩তম অ্যাকাডেমি পুরস্কার (অস্কার) মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করবে মালায়ালাম ছবি ‘জাল্লিকাট্টু’। ভারতের স্থানীয় অস্কার কমিটি বুধবার ছবিটি চূড়ান্ত করে।  

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় পুরস্কার প্রদানের আসরে ‘সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ বিভাগে মনোনয়নের জন্য ভারত এবার পাঠালো তাদের আঞ্চলিক ছবি। লিজো জোশের পরিচালনায় ‘জাল্লিকাট্টু’ সমালোচকের দৃষ্টিতে চলতি বছরের অন্যতম সেরা ছবিটির একটি।

হরিশের লেখা ছোটগল্প ‘মাওইস্ট’ অবলম্বনে তৈরি এই ছবির কাহিনি। ‘জাল্লিকাট্টু’তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অ্যান্টনি ভারগেসে, চেমবান বিনোদ জোসে, সভুমন আবদুসমাদসহ অনান্যরা।

‘জাল্লিকাট্টু’ ছাড়াও ভারত থেকে এবছর অস্কার মনোনয়নের দৌড়ে ছিল ২৬টি ছবি। যে তালিকায় ছিল দ্য ডিসাইপেল,ভোঁসলে, ছলাং, শকুন্তলা দেবী, গুঞ্জন সাক্সেনা, ছপাক, গুলাবো-সিতাবো, দ্য স্কাই ইজ পিঙ্ক, অটকন চটকন, চিন্টু কা বার্থ ডে, বিটার-সুইট এর মতো ছবি।

তবে হিন্দি, মারাঠি, ওড়িশা সহ ভারতীয় অন্যান্য ভাষার ছবিকে পিছনে ফেলে ভারতের প্রতিনিধিত্ব করবার সম্মান পেল ‘জাল্লিকাট্টু’। রাহুল রাওয়েলের নেতৃত্বাধীন ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার বিচারকমন্ডলী এদিন ‘জাল্লিকাট্টু’কে ভারতের অস্কারের প্রতিনিধি হিসেবে বেছে নেয়।

তামিলনাড়ুর বিতর্কিত ষাঁড়কে কাবু করবার প্রথা জাল্লিকাট্টু রয়েছে এই ছবি কেন্দ্রবিন্দুতে। ‘মানুষ এবং পশুর মধ্যেকার বিভেদ রেখা যে ক্রমেই মুছে যাচ্ছে’- সেই কাহিনি ধরা পড়ে এই ছবিতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুঞ্জন সাক্সেনাছপাকদ্য স্কাই ইজ পিঙ্কভোঁসলেলিড বিনোদনশকুন্তলা দেবী
শেয়ারTweetPin

সর্বশেষ

পেনাল্টিতে এমবাপের গোল, প্যারাগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয়ে কোয়ার্টারে ফ্রান্স

জুলাই ৫, ২০২৬

ওনাহির জোড়া গোল, কানাডাকে বিদায় করে কোয়ার্টারে মরক্কো

জুলাই ৫, ২০২৬

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT