চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে পুলিশের অভিযানে ১৩ জন নকশালপন্থী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ২১, মে ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক, এইচটি বাংলা
A A

ভারতে শুক্রবার ভোররাত থেকে শুরু হয়া পুলিশের অভিযানে কমপক্ষে ১৩ জন নকশালপন্থী নিহত হয়েছে। ভারতের মহারাষ্ট্রের গদচিরোলি জেলার এতাপল্লির জঙ্গলে ঘাঁটি গেড়েছিল নকশালরা। গোপন সূত্রে খবর পেয়ে মহারাষ্ট্র পুলিশের সি-৬০ ইউনিটের প্রশিক্ষিত জওয়ানরা অভিযানে নামে।

পুলিশ সূত্রে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, কমপক্ষে ১৩জন নকশালপন্থী নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ৬ জনের দেহ সকালেই উদ্ধার করা সম্ভব হয়েছে।

ডেপুটি ইনস্পেক্টর জেনারেল অব পুলিশ সন্দীপ পাতিল জানিয়েছেন, ‘এটা মহারাষ্ট্র পুলিশের বড় সাফল্য। আরও নকশালের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। কমপক্ষে ১৩ জন নকশালপন্থীকে দমন করা সম্ভব হয়েছে।’

পুলিশ আরও জানায়, জঙ্গলেই গা ঢাকা দিয়েছিল নকশালপন্থী একটি দল। পুলিশের কাছে সেই খবর এসে পৌঁছায়। এরপরই অভিযানে নামার সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রামের কাছে জঙ্গলের মধ্যে ঘাঁটি গেড়েছিল তারা। স্থানীয় এলাকায় গোপন মিটিং করার জন্য তারা জড়ো হয়েছিল বলে পুলিশের কাছে খবর যায়। জঙ্গলের বিভিন্ন এলাকা ঘিরে ফেলে চলে তল্লাশি। এরপরই নকশালপন্থী দমনে বড়সর সাফল্য পায় পুলিশ। তবে জঙ্গলের বিভিন্ন প্রান্তে এই তল্লাশি অভিযান জারি রয়েছে। কিছু অস্ত্র, বইপত্র এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী উদ্ধার করা গিয়েছে।

এরআগে গত ১৩ মে নকশাল বিরোধী অভিযানে গদচিরোলির কাছে এক মহিলাসহ ২ জন নকশালপন্থীর মৃত্যু হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নকশালনকশালবাড়ি
শেয়ারTweetPin

সর্বশেষ

৯৫ মিনিটে মার্তিনেল্লির গোল, জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

জুন ৩০, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে স্ত্রী-দুই সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার

জুন ৩০, ২০২৬

কাইশু সানোর গোলে প্রথমার্ধে এগিয়ে জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে ভিন্নমুখী অবস্থান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সিপিসির প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘১ জুলাই পদক’ দেবেন শি জিনপিং

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT