চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমার জন্য ‘কালবেলা’ কেন বেছে নিয়েছিলেন গৌতম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৫ অপরাহ্ণ ০৯, মে ২০২৩
বিনোদন
A A

সোমবার বিকেলে প্রয়াত হয়েছেন বেশকিছু কালজয়ী উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদার। কিংবদন্তী এই সাহিত্যিকের মৃত্যুর খবরে শোক প্রকাশ করছেন সাধারণ পাঠক থেকে দুই বাংলার লেখকরাও। সমরেশের কালজয়ী উপন্যাস ‘কালবেলা’ অবলম্বনে সিনেমা ও সিরিয়াল দুটোই নির্মিত হয়েছে। পেয়েছে প্রশংসা। দুই মাধ্যমেই অনিমেষ, মাধবীদের জীবন্তরূপ দিয়েছেন নির্মাতা গৌতম ঘোষ। সমরেশের প্রয়াণে তাই এই মানুষটি একটু বেশীই বিচলিত!

শুধু সমরেশের লেখা অবলম্বনে কাজ করার সুবাধে সম্পর্ক নয়, বয়সে বড় হলেও এই সাহিত্যিকের সঙ্গে বন্ধুত্বও ছিলো গৌতমের। প্রয়াণের কথা শোনা মাত্রই তাই এই নির্মাতা স্মৃতিকাতর হলেন সমরেশের ‘কালবেলা’ নিয়ে।

কেন তিনি সিনেমা কিংবা সিরিয়ালের জন্য ‘কালবেলা’ বেছে নিয়েছিলেন? এমন প্রশ্নের নিজেই উত্তর দেন গৌতম। এটি নিয়ে গৌতম বলেন,‘আমার সঙ্গে তো শুধু ছবি করার সম্পর্ক নয়। দীর্ঘদিনের একটা সম্পর্ক। আমার থেকে বয়সে বড় হলেও বন্ধুর মতো মিশেছি সবসময়। সবরকমের বিষয় নিয়ে আলোচনাও করেছি। আমি কালবেলা নিয়ে চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিজ দুটোই করেছি। আমাকে দূরদর্শন থেকে বলা হয়েছিল যে আপনি কোনও একটি অ্যাকাডেমি অ্যাওয়ার্ড জেতা উপন্যাস নিয়ে কাজ করুন। তখন আমি বললাম যে আমি কালবেলা করব।”

আসলে কালবেলা হল এমন একটি উপন্যাস যা বহু মানুষের জীবনের সঙ্গে মিশে যাবে- এমনটাই ভেবেছিলেন গৌতম। তার ভাষায়,“সেদিন এই উপন্যাসটিই বেছে নিয়েছিলাম। কারণ, এত আমার যৌবনকালের ঘটনা। যেভাবে সমরেশ তার সৃষ্টি করে গিয়েছেন একে একে। এটা সময়ের একটা দর্পণ বলেও আমার মনে হয়। অন্যতম শ্রেষ্ঠ লেখকদের একজন চলে গেলেন। খুবই দুঃখের।”

নকশাল আন্দোলনের পটভূমিতে রচিত সমরেশ মজুমদার-এর ‘কালবেলা’। ২০০৯ সালে এই উপন্যাস থেকে একই নামে নির্মিত ‘কালবেলা’ চলচ্চিত্রে মূখ্য ভূমিকায় ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায় ও পাওলী দাম। এছাড়াও অভিনয় করেছেন সন্তু মুখোপাধ্যায়, সুনীল মুখোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায় প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিমেষকলকাতাকালবেলাগৌতম ঘোষনকশালপরমব্রতমাধবীলিড বিনোদনসমরেশ মজুমদারসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬

স্টেডিয়াম এলাকায় মাদক, দখল ও অনিয়ম উচ্ছেদে মোবাইল কোর্ট: ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৬, ২০২৬

১০ বছরে মাইজিপি ব্যবহারকারী ২ কোটি ৩০ লাখ

আগস্ট ৬, ২০২৬

বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT