চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে তেল-গ্যাস কেন্দ্রে ভয়াবহ আগুনে অনেকে হতাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারত-তেল-গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র

ভারতের মুম্বাইয়ে তেল-গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে ভয়াবহ আগুনে দুই দমকল কর্মীসহ ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন।

মুম্বাইয়ের কাছাকাছি উরান এলাকায় অবস্থিত রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ওএনজিসি’র তেল ও গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে মঙ্গলবার সকালে আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার উরানের ওই কেন্দ্রটির তেল এবং গ্যাসের পাইপ দিয়ে ব্যাপক তীব্রতায় আগুন ও ধোঁয়া ওপরে উঠে যেতে দেখা গেছে।

এনডিটিভি জানিয়েছে, দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয় ফায়ার সার্ভিস। আগুন নেভানোর চেষ্টার মাঝে উদ্ধারকাজ চালানোর সময় ফায়ার সার্ভিসের ওই দুই সদস্য নিহত হন। নিহত বাকি ৫ জন ওএনজিসি’র শ্রমিক।

কেন্দ্রটির আশপাশে এক কিলোমিটার এলাকা জনসাধারণের জন্য আপাতত বন্ধ করে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার এক টুইটবার্তায় ওএনজিসি জানিয়েছে, ওই তেল-গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্র থেকে ঝড়-বৃষ্টির পানি বের করে দেয়ার একটি ড্রেনে আগুনের সূত্রপাত।

Fire broke out in storm water drainage in Uran Plant early morning successfully doused within two hours by fire fighting team. #ONGC ’s robust crisis mitigation preparedness helped put off this major fire in a very short time. @PetroleumMin @PTI_News @pallab_ongc @ANI @CMD_ONGC

— ONGC (@ONGC_) September 3, 2019

Reneta

তবে তেল প্রক্রিয়াকরণ ব্যবস্থা এতে ব্যাহত হয়নি বলে আশ্বস্ত করেছে প্রতিষ্ঠানটি। জানিয়েছে, কেন্দ্রটির গ্যাসের সংযোগও ঘুরিয়ে ৩৩০ কিলোমিটার দূরে গুজরাটের হাজিরায় অবস্থিত একটি গ্যাস প্রক্রিয়াকরণ কেন্দ্রে পাঠিয়ে দেয়া হয়েছে।

ওএনজিসি ভারতের সবচেয়ে বড় অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস কোম্পানি। দেশের অভ্যন্তরীণ তেল-গ্যাস উৎপাদনের প্রায় ৭০ শতাংশই আসে এই প্রতিষ্ঠান থেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনভারত-আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা 

জুলাই ১০, ২০২৬

এমবাপে-ডেম্বেলের গোলে মরক্কোকে বিদায় করে সেমিতে ফ্রান্স

জুলাই ১০, ২০২৬

এমবাপের পেনাল্টি ঠেকিয়ে দিলেন বুনো, প্রথমার্ধে ফ্রান্সকে রুখে দিল মরক্কো

জুলাই ১০, ২০২৬
কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT