চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল: নতুন নয় মন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৮ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
ভারতের মন্ত্রিসভায় রদবদল

ভারতের মন্ত্রিসভায় ব্যাপক রদবদলে রোববার সকালে নতুন ৯ মন্ত্রী শপথ নিয়েছেন। এছাড়াও আরও ৪ বর্তমান মন্ত্রীকে পদোন্নতি দিয়ে ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদা দেয়া হয়েছে।

এনডিটিভি জানায়, শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়ার আগে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে নতুন নয় মন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, তাদের সবাইকে অনেক বিচার বিবেচনার পর বাছাই করা হয়েছে। তাই সেই বাছাইয়ের মান রক্ষার্থে ভালোভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এই নয়জন ছাড়া আরও চার মন্ত্রীকে সঠিকভাবে দায়িত্ব পালনের কারণে পদোন্নতি দেয়া হয়েছে। নিজ পদে কাজের মধ্য দিয়ে মোদির গুরুত্বপূর্ণ ও উল্লেখযোগ্য পরিকল্পনাগুলোকে বাস্তবায়নের পুরস্কার হিসেবে এই পদোন্নতি দেয়া হয়েছে।

ভারতের মন্ত্রিসভায় পদোন্নতি পাওয়া চারজন হলেন জ্বালানী বিষয়ক মন্ত্রী পীযুষ গোয়েল, বাণিজ্যমন্ত্রী নির্মলা সীতারামান, খনিজ ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নাকভি। এই চারজনকেই ইউনিয়ন ক্যাবিনেটে পদোন্নতি দেয়া হয়েছে।

ভারতের মন্ত্রিসভায় রদবদল
নতুন নয় মন্ত্রী

সকাল থেকেই মোদি সরকারের নতুন প্রতিরক্ষা ও রেলমন্ত্রী কোন দু’জন হতে যাচ্ছেন, সেদিকে চোখ ছিল সবার। অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পীযুষ গোয়েলকে রেলমন্ত্রীর পদ দেয়া হয়েছে। অন্যদিকে মানবসম্পদ উন্নয়ন বিষয়ক মন্ত্রী প্রকাশ জাভেদকর নতুন প্রতিরক্ষামন্ত্রী হতে পারেন বলে ধারণা করা হলেও বর্তমান প্রতিরক্ষামন্ত্রী অরুণ জেটলিকেই আপাতত নিজ পদে রাখা হয়েছে। একই সঙ্গে তাকে দেয়া হয়েছে অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রীর পদটিও।

রোববার রাতেই প্রতিরক্ষা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য জাপানের টোকিয়োর উদ্দেশে রওনা দিচ্ছেন জেটলি। তবে তিনি দেশে ফিরলে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন নির্মলা সীতারামান।

ভারতের মন্ত্রিসভায় রদবদল
পদোন্নতি পাওয়া চার মন্ত্রী
Reneta

বর্তমান রেলমন্ত্রী সুরেশ প্রভু ইতোমধ্যে তার পদ ছেড়ে দেয়ার বিষয়টি টুইটবার্তার মাধ্যমে নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া। তাকে পরিবেশ বিষয়ক মন্ত্রী করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া যথাযথভাবে দায়িত্ব পালনে কমতি থাকায় ৬ মন্ত্রীকে ‘পিংক স্লিপ’ প্রদান করা হলে তারা নতুনদের দায়িত্ব পালনের সুযোগ দেয়ার জন্য পদত্যাগ করেন বলেও জানিয়েছে এনডিটিভি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিভারতভারতের মন্ত্রিসভা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT