আন্তর্জাতিক

ভারতীয় পার্লামেন্টের ৪ শতাধিক কর্মী করোনায় আক্রান্ত

ভারতীয় পার্লামেন্ট ভবনের দৃশ্য, আকাশের নিচে সুন্দর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় পার্লামেন্ট ভবনের সামনে সুন্দর উদ্যান ও বৃক্ষরাজি, আকাশে কিছু মেঘ, শান্তিপূর্ণ পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতে বাজেট অধিবেশনের আগেই ৪০২ জন পার্লামেন্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২০০ জন লোকসভা, ৬৯ জন রাজ্যসভার এবং ১৩৩ জন সহযোগী কর্মী।

এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

সরকারি কর্মকর্তাদের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, গত ৪ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ১ হাজার ৪০৯ জন কর্মীর মধ্যে ৪০২ জনের করোনা শনাক্ত হয়েছে।

তবে তারা ওমিক্রনে আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে তাদের নমুনা সংগ্রহ করে তা জিনোম সিকুয়েন্সের জন্য পাঠানো হয়েছে বলে জানান এক কর্মকর্তা।

এনডিটিভি জানায়, আক্রান্ত সাংসদদের কোভিভ-১৯ সংক্রান্ত সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া সাম্প্রতিক এক সরকারী নির্দেশনায় সরকারী সব অফিসে ৫০ শতাংশ লোকবল নিয়ে কাজ করা এবং বাকিদের বাসা থেকে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।

বিষয়:করোনা করোনাভাইরাস ভারতীয় পার্লামেন্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…