স্পোর্টস

ভারতীয় দলে আরসিবি ‘কোটা’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয় উদযাপন করছে, দর্শকদের মাঝে উচ্ছ্বাস ছড়াচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুবরাজ সিং, সুরেশ রায়নাদের কি আর ভারতীয় ওয়ানডে দলে দেখা যাবে ? শ্রীলঙ্কার পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিন ম্যাচের যে দল ঘোষণা করা হয়েছে তাতে সুযোগ হয়নি দুই বর্ষীয়ান ক্রিকেটারের।

রোববার যে ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিসিআই তাতে যুজবেন্দ্র চাহাল, কেদার যাদব, লোকেশ রাহুলরা রয়েছেন। চাহাল ছাড়া বাকি দুই ক্রিকেটার কিন্তু শ্রীলঙ্কায় সীমিত ওভারের ক্রিকেটে বলার মতো রান করেননি।

১৬ জনের দল নির্বাচিত হওয়ার পরই টুইটারে যুবি ভক্তরা প্রশ্ন তুলে দিয়েছেন। সমালোচিত হচ্ছেন বিরাট। যুবি কিংবা রায়না ভক্তদের দাবি, আইপিএলে আরসিবিতে (রয়্যাল চ্যালেঞ্জার বাঙ্গালুরু) একসঙ্গে খেলেন, বিরাট, চাহাল, কেদার, রাহুলরা। তাই জাতীয় দলেও এদের স্থান পাকা। একে তারা ভারতীয় দলে ‘আরসিবি কোটা’ হিসাবে উল্লেখ করছেন।

ধোনি আমলেও এমনই হয়েছিল। চেন্নাই সুপার কিংসের ক্রিকেটারদের তিনি জাতীয় দলে টানার চেষ্টা করতেন বলে দাবি যুবি ভক্তদের। এভাবেই রায়না, অশ্বিন, জাদেজারা জাতীয় দলে পাকা হয়েছিলেন। বিরাটও সেই পন্থাই নিয়েছেন।

কেউ কেউ তো টুইটারে প্রশ্ন তুলেছেন, ‘এটা ভারতীয় দল নাকি আরসিবির দল ? ’ অপর একজন বলেছেন, ‘ধোনি সিএসকে দল তৈরি করত। কোহলি আরসিবি দল তৈরি করছে।’

বিষয়:আরসিবি ভারতীয় ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…