ক্রিকেট

শচীনরা চারজনের পর এবার হারমানপ্রিত পজিটিভ

ভারতীয় ক্রিকেটার হারমানপ্রিতের কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটার হারমানপ্রিতের কোভিড-১৯ পজিটিভ রিপোর্টের ছবি, তিনি দলের সঙ্গে যোগ দিতে প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটে করোনা জেঁকে বসেছে। রোড সেফটি সিরিজ খেলে চার সাবেক ক্রিকেটার ভাইরাস পজিটিভ হয়েছেন। যার মাঝে কিংবদন্তি শচীন টেন্ডুলকার আছেন। তাদের তালিকায় যুক্ত হল দেশটির জাতীয় নারী দলের এক ক্রিকেটারের নাম।

ভারতের টি-টুয়েন্টি অধিনায়ক হারমানপ্রিত কৌর করোনাভাইরাস পজিটিভ হয়েছেন। জ্বর বোধ করার চারদিন পর তার দেহে ভাইরাস শনাক্ত হয়। এখন আইসোলেশনে আছেন।

রোড সেফটি সিরিজ খেলাদের মধ্যে শচীন, ইউসুফ পাঠান ও বদ্রিনাথের পর পজিটিভ হয়েছেন ইরফান পাঠান।

সাউথ আফ্রিকার বিপক্ষে ভারতের মেয়েদের সদ্যগত টি-টুয়েন্টি সিরিজে চোটের কারণে খেলতে পারেননি কৌর। ওয়ানডে সিরিজের পঞ্চম ম্যাচের স্কোয়াডে ডাকা হয়েছিল তাকে।

গত অক্টোবরে নারী দলের পেসার মানষি জোশির পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে কৌরের শরীরে করোনা শনাক্ত হল।

বিষয়:করোনা করোনাভাইরাস ভারতীয় ক্রিকেট শচীন হারমানপ্রিত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…