তেলের দাম বাড়াতে ইরানের ‘নাটক’: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ানোর উদ্দেশ্যে ইরান ভুয়া হামলা, মাইন পাতা এবং বিভিন্ন ঘটনার নাটক সাজাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, বৃহস্পতিবার ২২ অক্টোবর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন তিনি। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে তেলের দাম বাড়াতে ইরান নানা ধরনের পদক্ষেপ নিচ্ছে। এজন্য দেশটি ভুয়া হামলা, মাইন এবং অন্যান্য ঘটনার অবতারণা করছে বলেও অভিযোগ করেন তিনি।
ট্রাম্পের ভাষ্য, সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় বর্তমানে হরমুজ প্রণালি দিয়ে আরও বেশি পরিমাণ তেল পরিবাহিত হচ্ছে। এ বক্তব্যের মাধ্যমে তিনি ইরানের তৎপরতা নিয়ে নিজের অভিযোগ তুলে ধরেন। একই পোস্টে ইরানের বিরুদ্ধে বিক্ষোভকারী এবং তাদের পথে পড়া অন্য ব্যক্তিদের হত্যার অভিযোগও করেন মার্কিন প্রেসিডেন্ট। এই প্রসঙ্গে তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ‘একটি দুষ্ট শাসনব্যবস্থা’ বলে আখ্যা দেন।
পোস্টের শেষাংশে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেন, ইরান কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না।






