চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশের দাপট অব্যাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫০ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০১৮
বিনোদন
A A

দুইশো কোটি টাকা খরচ করে বলিউড অভিনেতা ও প্রযোজক শাহরুখ খান নির্মাণ করলেন ‘জিরো’, প্রায় সাড়ে চার হাজার স্ক্রিন থেকে ছবিটি মুক্তির ৮ দিনে আয় করে ৮০ কোটি টাকা। অথচ একই দিনে ভারতের প্রেক্ষাগৃহে মাত্র আড়াই হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েই কন্নড় অভিনেতা যশের ‘কেজিএফ-চ্যাপ্টার ওয়ান’ আয় করেছে ১০৫ কোটি রুপি। যে ছবিটির বাজেট ছিলো মাত্র ৮০ কোটি রুপি!

বিজ্ঞাপনী প্রচার প্রচারণা মিলিয়ে যশের ‘কেজিএফ’-এর মোট খরচ ৮০ কোটি টাকা। যা মুক্তির এক সপ্তাহেই পকেটে পুড়েছেন ছবির প্রযোজক। শুধু তাই না, এরইমধ্যে লাভের মুখও দেখে ফেলেছে ছবিটি। ধারনা করা হচ্ছে, ২০১৮ সালের অন্যতম ব্যবসা সফল ছবির তালিকায় জায়গা করে নেবে কেজিএফ।

অন্যদিকে শাহরুখের ব্যয়বহুল ‘জিরো’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। হল থেকে গড়ে প্রতিদিন যা আসছে তা নিতান্তই হতাশাজনক।

কন্নড় চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবচেয়ে বিগ বাজেটের ছবি ‘কেজিএফ-১’। ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন যশ। যিনি কিনা এর আগেও বেশকিছু হিট ছবি উপহার দিয়েছেন। তবে এই ছবির মধ্য দিয়ে তার তারকা পরিচিতি ছড়িয়ে গেল গোটা ভারতে। যার প্রমাণ পেলেন হাতে নাতেই। এমনকি ভারতের দর্শকরা শাহরুখের ছবি রেখে যশের ‘কেজিএফ’ দেখতেই নাকি বেশী আগ্রহবোধ করছেন!

সাম্রাজ্যবাদ ও সন্ত্রাসবাদের উত্থান পতন নিয়ে ক্রাইম থ্রিলার ‘কেজিএফ-১’। গত দুই বছর ধরে হয়েছে ছবির শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ। আর হলে মুক্তির পরই হুমড়ি খেয়ে পড়ছে দর্শক। ‘কেজিএফ’ পরিচালনা করেছেন প্রশান্ত নিল। শিগগির জানিয়ে দেয়া হবে ‘কেজিএফ’-এর চ্যাপ্টার-২ কবে আসছে!

অন্যদিকে শাহরুখের ‘জিরো’ ছবি নিয়ে খুব একটা আগ্রহ নেই দর্শকের। আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ ছবিতে শাহরুখ এর সঙ্গে ববিতা কুমারীর চরিত্রে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ এবং বিজ্ঞানী আফিয়ার চরিত্রে অভিনয় করেছেন আনুশকা শর্মা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনুশকাকেজিএফক্যাটরিনাজিরোবলিউডযশলিড বিনোদনশাহরুখ
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT