চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভর্তি পরীক্ষা জালিয়াত চক্রের চার সদস্য গ্রেফতার

সোহেল তালুকদারসোহেল তালুকদার
২:৩২ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৭
জনপদ, টাঙ্গাইল
A A

পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সংঘবদ্ধ জালিয়াত চক্রের চার সদস্য এবং তাদের হাতে অপহৃত হওয়া এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‌্যাব। উদ্ধার হওয়া শিক্ষার্থীর নাম সিকার মো: সালেহ। তিনি টাঙ্গাইলের কালিহাতীর খিরগাতি গ্রামের আব্দুল মতিনের ছেলে।

গ্রেফতারকৃতরা হলো নোয়াখালীর সুধারাম থানার এওজবলীয়া গ্রামের আনোয়ার হোসেন ওরফে রোকন, পশ্চিম নরতমপুর গ্রামের ইসমাইল হোসেন ওরফে রুবেল, কাটালিয়া আটা গ্রামের আক্তারুজ্জামা ওরফে খোকন এবং টাঙ্গাইলের ঘাটাইল থানার শ্যামলী মাষ্টার পাড়া গ্রামের জাকারিয়া সরকার।

তারা সবাই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শুক্রবার রাতে ঢাকার নীলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব।

শনিবার টাঙ্গাইল র‌্যাব অফিসে সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ এর তিন নম্বর কোম্পানী কমান্ডার বীনা রানী দাস জানান, গ্রেফতারকৃতরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে তাদের মূল মার্কশিট, সার্টিফিকেট ও প্রবেশপত্রের মূল কপি সংগ্রহ করে। এরপর শিক্ষার্থীদের কাছ থেকে অনলাইনে ফরম পূরণের আইডেন্টিফেশন নম্বর সংগ্রহ করে প্রবেশপত্র ডাউনলোড করে ফটোশপ করে ছবি বদলে মূল পরীক্ষার্থীর পরিবর্তে অন্য এক মেধাবী শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়।

এর বিনিময়ে শিক্ষার্থীদের কাছ থেকে মোটা অংকের টাকা আদায় করে থাকে চক্রটি। যদি কোন পরীক্ষার্থী টাকা দিতে অক্ষম হয় তাহলে তাকে অপহরণ করে টাকা আদায় করে জালিয়াতরা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আটকজালিয়াত চক্রভর্তি পরীক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবু সাঈদ হত্যা মামলা: সাজাপ্রাপ্ত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেপ্তার

মে ১৬, ২০২৬

চেলসিকে হারিয়ে রেকর্ড অষ্টম এফএ কাপ চ্যাম্পিয়ন ম্যানসিটি

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্যাম্পাসে ‘মব সংস্কৃতি’ নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষার্থীদের উদ্বেগ

মে ১৬, ২০২৬

শাহ আলীর মাজারে হামলার প্রতিবাদে মিরপুরে মানববন্ধন

মে ১৬, ২০২৬

স্বৈরাচারের অধ্যায় শেষ, এখন পুনর্গঠনের বাংলাদেশ: তারেক রহমান

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT