চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বড় খবর, বার্সেলোনা গোল করেছে-জিতেছেও

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ পূর্বাহ্ণ ২৭, সেপ্টেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
বার্সেলোনা ফুটবল দলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

হার, ড্র, গোলখরা, তালগোল পাকানো ফুটবল, কোচের চাকরি নিয়ে টানাটানি, চড়াই-উতরাইয়ের মাঝে ঘুরপাক খেতে থাকা বার্সেলোনা দারুণ এক জয়ে স্বস্তি ফিরিয়েছে ন্যু ক্যাম্পে। লেভান্তের বিপক্ষে দাপটে খেলে জিতেছে লিগ ম্যাচে।

ঘরের মাঠে লেভান্তেকে ৩-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। গোল করেছেন মেম্ফিস ডিপাই, লুক ডি ইয়ং ও কাতালানদের নতুন নাম্বার-১০ আনসু ফাতি।

জয় দিয়ে স্প্যানিশ টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে বার্সা। ৬ ম্যাচে ১২ পয়েন্ট তাদের। টেবিলের ১৭তম স্থানে আছে লেভান্তে। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।বার্সেলোনা খেলোয়াড়রা গোলের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

Banglabid

তিন ম্যাচের জয়খরা তিন গোলে কাটানোর পথে ষষ্ঠ মিনিটেই খাতা খোলে বার্সা। পেনাল্টিতে গোল আনেন ডিপাই। ফাউলের শিকার হয়েছিলেন ডাচ ফরোয়ার্ড।

ম্যাচের ১৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দেন লুক। ডিপাইয়ের থেকে বল পেয়ে সার্জিও ডেস্ত সেটি ঠেলে দেন অরক্ষিত লুকের দিকে। বার্সা জার্সিতে নিজের প্রথম গোলটি আদায় করে নিতে ভুল করেননি লুক।বার্সেলোনা ফুটবল দল মাঠে খেলছে, জিতেছে বড় খবরের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েকটি সুযোগ হাতছাড়ার পর আসে মধ্যবিরতি। ফিরে ব্যবধান বাড়াতে পারছিলেন না ডিপাইরা। যোগ করা সময়ের প্রথম মিনিটে সেটি পূর্ণ করে দেন বদলি নামা ফাতি। চোট কাটিয়ে ১০ মাস পর মাঠে ফেরা দূরপাল্লার দর্শনীয় গোলে রাঙান স্প্যানিশ তরুণ ফরোয়ার্ড।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডি ইয়ংডিপাইফাতিবার্সেলোনালা লিগালিড স্পোর্টসলেভান্তে
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুবার্ষিকী আজ

পরবর্তী

জার্মানিতে প্রাথমিক ফলাফলে এগিয়ে এসপিডি

পরবর্তী
জার্মানিতে প্রাথমিক ফলাফলে এগিয়ে এসপিডি, জার্মানির নির্বাচনী সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

জার্মানিতে প্রাথমিক ফলাফলে এগিয়ে এসপিডি

করোনা ভাইরাসের ভ্যাকসিন নেওয়া স্বাস্থ্যকর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ও মৃত্যু কমেছে

সর্বশেষ

উপসাগরীয় দেশগুলো থেকে ২১ হাজার ৯৫১ পাকিস্তানি নাগরিককে বহিষ্কার

আগস্ট ২১, ২০২৬

ওয়াটারএইডের দক্ষিণ এশিয়ার পরিচালক খায়রুল ইসলামের প্রয়াণ

আগস্ট ২১, ২০২৬

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT