অন্যান্য

ব্লগার নীলাদ্রি হত্যায় জড়িত সন্দেহে ২ জন গ্রেপ্তার

ব্লগার নীলাদ্রি হত্যায় জড়িত সন্দেহে ২ জন গ্রেপ্তার

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের আরো দুই সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাজধানীর পৃথক স্থান থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কাওসার হোসেন খান (২৯) ও কামাল হোসেন সরদার (২৯)। কাওসার হোসেনকে বিকেল ৫ টায় মিরপুর ১০ নম্বর থেকে গ্রেফতার করা হয়। আর সন্ধ্যা সাড়ে ছয়টায় ধোলাই পাড়ের শ্যামপুর থেকে কামাল হোসেনকে গ্রেফতার করা হয়।

দুই বছর আগে ব্লগার আসিফ মহিউদ্দিনকে হত্যা চেষ্টা মামলায় কাওসার ও কামালকে গ্রেফতার করেছিলো পুলিশ। এই দুই জঙ্গি ছাড়াও নাহিয়ান ও মাসুম নামে আরো দুই জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ।

গত ৭ আগস্ট রাজধানী ঢাকার খিলগাঁওয়ে ঘরে ঢুকে নৃশংসতাভাবে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার নিলয় নীলকে।

বিষয়:ইমরান এইচ সরকার কুপিয়ে হত্যা গণজাগরণমঞ্চ ব্লগার হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…