চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন্দ্র দখল করে সিল মারছে মহাজোটের প্রার্থীদের সমর্থকরা: ইমরান এইচ সরকার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪০ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০১৮
রাজনীতি
A A
ইমরান এইচ সরকার-ভোটকেন্দ্র দখল-অনিয়ম

রিটার্নিং অফিসারের কাছে নানা অনিয়ম ও ভোটকেন্দ্র দখলের অভিযোগ এনেছেন কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ইমরান এইচ সরকার।

তার অভিযোগ, কেন্দ্রগুলো থেকে ক্ষমতাসীন দলের লোকজন অন্যান্য সব প্রার্থীর পোলিং এজেন্টদের বের করে দিচ্ছে। ভোটের আগের রাতে প্রশাসনের সহায়তায় ক্ষমতাসীনরা ভোট দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

রোববার সকালে গণজাগরণ মঞ্চের এই মুখপাত্র চ্যানেল আই অনলাইনকে জানান, কুড়িগ্রাম-৪ আসনের অন্তত ২০টি ভোটকেন্দ্র ইতোমধ্যে দখল করে ব্যালটে সিল মারছে আওয়ামী লীগ-মহাজোটের প্রার্থীদের সমর্থকরা। রৌমারী, চিলমারী, চর বোয়ালমারী, চরসাজাই, কড়াই বরিশাল, নয়ারহাট ইউনিয়নের সব কেন্দ্র, সিজি জামান স্কুল কেন্দ্র, সোনাপুর, ফুলবাড়ীসহ অনেকগুলো ভোটকেন্দ্র দখল হয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি।

সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কেন্দ্রগুলো থেকে স্বতন্ত্রসহ বিভিন্ন দলের পোলিং এজেন্টদের বের করে দিয়ে সরকারি দলের লোকেরা সিল মারতে শুরু করে বলে উল্লেখ করেন ইমরান এইচ সরকার।

এছাড়া শনিবার রাতেই অন্তত ৩৫ হাজার ভোট দেয়া হয়ে গিয়েছিল বলে ইমরান অভিযোগ করেন। এর ফলে প্রকৃত ভোটাররা ভোট দিতে পারছেন না। তিনি বলেন, ‘রাতেই আমরা এমন একটা খবর পেয়েছিলাম যে সব মিলিয়ে অন্তত ৩৫ হাজার ভোট প্রশাসনের সহায়তায় দেয়া হয়ে গেছে। কিন্তু সকালের পরিস্থিতি দেখে নিশ্চিত হয়েছি।’ইমরান এইচ সরকার-ভোটকেন্দ্র দখল-অনিয়ম

‘সকাল সকাল যারা ভোট দিতে যাচ্ছে, তারাও কেন্দ্রে গিয়ে দেখছে তাদের ভোট আগেই দেয়া হয়ে গেছে। এটা বিকেলে হলেও না হয় বোঝা যেত অন্যরকম। কিন্তু সকালে গিয়েই যেহেতু তারা দেখছে ভোট দেয়া হয়ে গেছে, সেহেতু তো বোঝাই যাচ্ছে রাতে ভোট হয়ে যাওয়ার তথ্যটি সত্য,’ বলেন তিনি।

Reneta

বেশিরভাগ কেন্দ্রেই এমনটা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

অভিযোগ জানানোর পর রিটার্নিং অফিসার বলেছেন, অভিযোগ পাওয়া কেন্দ্রগুলো অনেক প্রত্যন্ত এলাকায়। বিষয়টি দেখছেন বলে তিনি জানিয়েছেন।

স্থানীয় প্রশাসন অবশ্য জানিয়েছে, ৬৯৭ কেন্দ্রের মধ্যে চরাঞ্চলের ১শ’ কেন্দ্রসহ ৩৭৭টি কেন্দ্র গুরুত্বপূর্ণ বিবেচনায় সে কেন্দ্রগুলোতে আইন শৃংখলার বিশেষ ব্যবস্থা নিয়েছে জেলা রিটার্নিং কর্মকর্তা। তবে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান এইচ সরকারএকাদশ জাতীয় নির্বাচনভোটকেন্দ্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT