চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিট: সময় বাড়াতে রাজি ইইউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ণ ১১, এপ্রিল ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রেক্সিট-ইইউ-সময় বাড়ানোর সিদ্ধান্ত

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত ব্রেক্সিট কার্যকরের সময়সীমা বাড়াতে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্য। বেলজিয়ামের ব্রাসেলসে ইইউ’র বিশেষ সভায় ৫ ঘণ্টার জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক শেষে এক টুইটবার্তায় ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক সময়সীমা বাড়ানোর কথা জানান। সেখানে তিনি তার ‘ব্রিটিশ বন্ধুদের’ উদ্দেশ্য করে বলেন, ‘দয়া করে এই সময়টা নষ্ট করবেন না।’

ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের সুবিধাজনক বিদায়ের লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ইইউ।

ব্রাসেলসের বৈঠক শুরুর আগে প্রায় এক ঘণ্টা ধরে সদস্যদের সামনে একটি প্রেজেন্টেশন করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরেসা মে। প্রেজেন্টেশনে তিনি ব্রেক্সিটের সময়সীমা বাড়ানোর পক্ষে বেশকিছু যুক্তি তুলে ধরেন।

এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী ইইউ নেতাদের বলেন, তিনি চাইছেন যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন থেকে সরে যাওয়ার তারিখটি আগামী ৩০ জুন থেকে পেছানো হোক। কিন্তু যেন সুযোগ রাখা হয় যে, এর আগে তার খসড়া ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টে পাস হলে বেঁধে দেয়া সময়ের আগেই যুক্তরাজ্য বেরিয়ে যেতে পারবে।ব্রেক্সিট-ইইউ-সময় বাড়ানোর সিদ্ধান্ত

মে’র যুক্তি উপস্থাপনের পরই আলোচনায় বসেন ইইউ সদস্যরা। বৈঠকে সিদ্ধান্ত হয়, ৩১ অক্টোবর পর্যন্ত ‘নমনীয় বা সুবিধাজনক শর্তে সময় বাড়ানো’র সিদ্ধান্ত হয়। অর্থাৎ, যুক্তরাজ্য আগে প্রস্তুত হলে নির্ধারিত সময়ের আগেই ব্রেক্সিট প্রক্রিয়া শুরু করতে পারবে।

ইউরোপীয় কমিশনের সিদ্ধান্তের ফলে দ্বিতীয়বারের মতো ব্রেক্সিট চুক্তি থেকে সরে আসার সময় পেলো যুক্তরাজ্য।

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)টেরেসা মেব্রেক্সিট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শাহরুখই ‘ডন’, অন্য কেউ নয়

পরবর্তী

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

পরবর্তী
বন্দুকযুদ্ধ-টেকনাফ-নিহত-মানব পাচারকারী

রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' শীর্ষ ‘মাদক ব্যবসায়ী’ নিহত

টিকেট বিক্রিতে 'ইনফিনিটি ওয়ার'কে ছাড়ালো 'অ্যাভেঞ্জারস: এন্ডগেম'

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT