চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে ব্রেক্সিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ণ ০১, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্রেক্সিট-ইইউ-যুক্তরাজ্য

আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন বেরিয়ে গেল যুক্তরাজ্য। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় দীর্ঘ ৪৭ বছরের ইইউ সদস্যপদ ত্যাগের মাধ্যমে দেশটির ব্রেক্সিট প্রক্রিয়া সম্পন্ন হয়।

ব্রেক্সিট কার্যকরের আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এক ভিডিওবার্তায় একে নতুন যুগের সূচনা বলে উল্লেখ করেছেন।

দেশবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেছেন, ব্রেক্সিট কোনো ‘শেষ নয়, বরং নতুন কিছুর শুরু’। তবে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেলেও দুই পক্ষের মধ্যকার এতদিনের বেশিরভাগ চুক্তিই আরও বেশ কিছুদিন বহাল থাকবে।

তিনি জানান, আগামী ডিসেম্বর পর্যন্ত যুক্তরাজ্য ও ইইউ তাদের ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নির্ধারণের পাশাপাশি সুযোগ থাকবে আগের সকল চুক্তি পর্যালোচনা ও পরিবর্তনের।

অন্যদিকে প্রধান বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন তার বিবৃতিতে দেশবাসীকে অন্তর্মুখী না হয়ে সত্যিকারের আন্তর্জাতিকতাবাদী, বৈচিত্র্যময় এবং বহির্মুখী দেশে পরিণত করতে আহ্বান জানিয়েছেন।ব্রেক্সিট-ইইউ-যুক্তরাজ্য

বিবিসি জানায়, ব্রেক্সিট কার্যকর হওয়ায় এডিনবরায় এক ভাষণে স্কটিশ ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেন ‘সংখ্যাগরিষ্ঠ জনগণের ইচ্ছার বিরুদ্ধে স্কটল্যান্ডকে ইউরোপীয় ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন করা হয়েছে’ বলে মন্তব্য করেছেন। স্কটল্যান্ডকে একটি স্বাধীন দেশ হিসাবে ইউরোপীয় ইউনিয়নে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ব্রেক্সিট কার্যকরের পরপরই ব্রাসেলসের ইইউ প্রতিষ্ঠানগুলো থেকে যুক্তরাজ্যের পতাকা নামিয়ে ফেলা হয়েছে।

ট্যাগ: ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)ব্রেক্সিট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রার্থীর এজেন্টদের সুরক্ষা দেবে র‌্যাব: বেনজীর আহমেদ

পরবর্তী

সাংবাদিকের ওপর হামলায় ফুটেজ দেখে ব্যবস্থা: র‌্যাব ডিজি

পরবর্তী

সাংবাদিকের ওপর হামলায় ফুটেজ দেখে ব্যবস্থা: র‌্যাব ডিজি

সিটি নির্বাচন নিয়ে বিএনপির গৎবাঁধা উদ্দেশ্য স্পষ্ট: তথ্যমন্ত্রী

সর্বশেষ

ভারতের আগেই ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ নিয়ে যুক্তরাষ্ট্রে উন্মাদনা

আগস্ট ২৮, ২০২৬

বিদেশি উদ্ধারকারী দলকে না বলল নেপাল, নিজস্ব বাহিনীর ওপরই আস্থা

আগস্ট ২৮, ২০২৬

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT