বাংলাদেশ

দণ্ডিতদের বহিষ্কার করবে যুক্তরাজ্য

মুখোশ পরা নারী, নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী মুখোশ পরা অবস্থায়, স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য সচেতন।. Channel i News – চ্যানেল আই নিউজ

কোনো অভিবাসী যুক্তরাজ্যে পৌঁছানোর পর ১ বছরের বেশি সময়ের জন্য দণ্ডিত হলে তাকে দেশ থেকে বের করে দেওয়ার বিধান রেখে ব্রেক্সিট পরবর্তী অভিবাসন নীতিমালা চূড়ান্ত করছে যুক্তরাজ্যে।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। এ বিষয়ে সোমবার চূড়ান্ত ঘোষণা আসতে পারে।

ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে: কোনো অভিবাসী যদি যুক্তরাজ্যে পৌঁছানোর পর ১ বছরের বেশি সময়ের জন্য দণ্ডিত হয় তাকে দেশ থেকে বহিষ্কার কিংবা দণ্ডিতের নিজ দেশে ফেরত পাঠানোর ক্ষমতা পাবেন মন্ত্রীরা।

পাশাপাশি সরকার চাইলে নতুন এ বিধিমালার আওতায় পকেটমার এবং চুরির সঙ্গে জড়িতদের ১ বছরের কম সময়ের দণ্ডিতদেরও দেশ থেকে বহিষ্কার করতে পারবেন।

নতুন এ অভিবাসন নীতি ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বের অন্যান্য দেশের সকল অপরাধীদের জন্য একই ভাবে প্রযোজ্য হবে।

বিষয়:ব্রেক্সিট যুক্তরাজ্য

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…