চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রেক্সিট ইস্যুতে আরও এক ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৭ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A

ব্রেক্সিটের কারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) গ্যালিলিও স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম থেকে ব্রিটেনের বাদ পড়ার পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেছেন আরও এক ব্রিটিশ মন্ত্রী।

যুক্তরাজ্যের বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয় বিষয়ক প্রতিমন্ত্রী স্যাম গিমাহ শুক্রবার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।

স্যাম প্রধানমন্ত্রী টেরেসা মে’র ব্রেক্সিট চুক্তিতে থাকা শর্তের বিরোধিতা করে একে ‘‘নামমাত্র চুক্তি’’ হিসেবে উল্লেখ করেছেন বলে বিবিসি জানিয়েছে। তার পদত্যাগের এটিও একটি কারণ বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি।

ব্রেক্সিট ইস্যুতে এ নিয়ে পদত্যাগ করা মন্ত্রীর সংখ্যা দাঁড়ালো ১০ জনে।

পদত্যাগের ঘোষণা দিয়ে স্যাম গিমাহ বলেছেন, প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী ব্রেক্সিট বাস্তবায়ন হলে যুক্তরাজ্য তার ‘দাবি আদায় ও প্রতিবাদের অধিকার হারাবে।’ তার উচিত ব্রেক্সিটের বিষয়ে দ্বিতীয় গণভোটের দাবিকে গুরুত্বের সঙ্গে নেয়া।

গ্যালিলিও হচ্ছে যুক্তরাষ্ট্রের গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস এর অনুরূপ ব্যবস্থা। বিশ্বের কোটি কোটি মানুষ বিভিন্ন কাজে জিপিএস ব্যবহার করে এবং ২০২০ সালে চালুর পর ইউরোপের সরকার, নাগরিক, সেনাবাহিনী ও শিল্প কারখানাগুলোতেও গ্যালিলিও সিস্টেম ব্যবহার করা হবে।

Reneta

কিন্তু ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্য তাৎক্ষণিকভাবে এই সুবিধাগুলো নিতে পারবে না। যদিও এই প্রকল্পে তারা এক দশমিক চার বিলিয়ন ইউরো বা ১৩ হাজার ২৮০ কোটি টাকা খরচ করে ফেলেছে। এটি তাদের সেনাবহিনী ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বলেও জানায় যুক্তরাজ্য।

তবে প্রধানমন্ত্রী মে বলছেন, ব্রিটিশ সেনাবাহিনী গ্যালিলিও ব্যবহার করবে না বরং তারা নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম তৈরির কথা ভাবছে। এজন্য তারা ৯২ মিলিয়ন পাউন্ড বরাদ্দও দিয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইইউগ্যালিলিওব্রিটেনব্রেক্সিটমন্ত্রীর পদত্যাগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইজতেমার কর্তৃত্ব নিয়ে দিনভর তাবলিগ জামায়াতের সংঘর্ষ, নিহত ১

পরবর্তী

অ্যান্টিগা-জ্যামাইকার ‘যন্ত্রণা’ ভোলেনি বাংলাদেশ

পরবর্তী

অ্যান্টিগা-জ্যামাইকার ‘যন্ত্রণা’ ভোলেনি বাংলাদেশ

ইবাদতের দশ উইকেট, রনির ক্যারিয়ার সেরা

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT