ফুটবল

ব্রাজিল নয়, আজীবন ম্যানসিটির কোচ থাকতে চান গার্দিওলা

ম্যানচেস্টার সিটির কোচ গার্দিওলা, ফুটবল প্রশিক্ষক. Channel i News - চ্যানেল আই নিউজ

ম্যানচেস্টার সিটির ফুটবল কোচ গার্দিওলা, পেশাদার ফুটবল প্রশিক্ষক, মাঠে দাঁড়িয়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

খবর বেরিয়েছিল, কাতার বিশ্বকাপের পর বছর প্রতি ১২ মিলিয়ন ইউরো পারিশ্রমিকের বিনিময়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হওয়ার প্রস্তাব পেতে যাচ্ছেন পেপ গার্দিওলা। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত সেই চুক্তি হওয়ার কথাও।

বর্তমানে ম্যানচেস্টার সিটিতে বছর প্রতি ২০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক গার্দিওলা পাচ্ছেন। ২০২৩ সাল পর্যন্ত ম্যানসিটির সঙ্গে তার চুক্তির মেয়াদ রয়েছে।

চলতি বছর কাতারে হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের পর ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা আগেই দিয়ে রেখেছেন টিটে। তার পরে সেলেসাওদের দায়িত্ব কে নেবেন, সেই আলোচনায় উঠে আসে গার্দিওলার নাম।

তবে সেই আলোচনায় পানি ঢেলে দিয়েছেন খোদ গার্দিওলা। সাফ জানিয়ে দিয়েছেন তিনি আজীবন ম্যানসিটির কোচ থাকতে চান।

আগামী রোববার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার সিটি। ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হন এই স্প্যানিশ কোচ। ব্রাজিলের কোচের চাকরির বিষয়ে সাম্প্রতিক যোগসূত্র নিয়ে তাকে প্রশ্ন করা হলে দেন উত্তর।

বলেন, ‘আমি এখানে চুক্তির অধীনে আছি, এখানে ভীষণ সুখী। আমি এখানে চিরকাল থাকতে ইচ্ছুক। এর চেয়ে ভাল জায়গা হতে পারে না। আমি চুক্তিটি ১০ বছর বাড়িয়ে দেবো।’

‘’ব্রাজিলের খুব ভালো ব্রাজিলিয়ান কোচ আছেন, যাদেরকে জাতীয় দলের কোচিং করাতে হয়। খুব ভালো ব্রাজিলিয়ান কোচ আছে। বিতর্ক বন্ধ করুন। আমাকে হাসাবেন না।’’

বিষয়:পেপ গার্দিওলা ব্রাজিল ম্যানসিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…