অবশেষে ব্রাজিলের মাটিতে পা রাখলেন রাশিয়ান অ্যাথলেটরা। রিও অলিম্পিকে অংশ নিতে একশ’র বেশি রাশিয়ান অ্যাথলেট ব্রাজিলে পৌঁছেছেন। রাশিয়ার পাশাপাশি ব্রাজিলে পৌঁছে গেছেন যুক্তরাষ্ট্র, ইতালি এবং ইন্দোনেশিয়ার অ্যাথলেটরাও।
সর্বোচ্চ ক্রীড়া আদালতের রায়ে রিও’তে অংশ নিচ্ছে রাশিয়া। তবে ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে ট্র্যাক এন্ড ফিল্ডের ৬৭ এবং সাঁতারের ৭ অ্যাথলেট অলিম্পিকে খেলতে পারছেন না।
ওদিকে, বুধবার লেবানন বংশোদ্ভূত সন্দেহভাজন এক ব্রাজিলিয়ান তরুণকে আটকের পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে ব্রাজিল কর্তৃপক্ষ। রিও ডি জেনেইরো’র বিভিন্ন এলাকা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। অ্যাথলেটদের অনুশীলনেও দেয়া হচ্ছে অতিরিক্ত নিরাপত্তা।








