চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোল ভল্টে ১৫তম বার বিশ্বরেকর্ড ভাঙলেন সুইডিশ অ্যাথলেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ণ ১৩, মার্চ ২০২৬
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

একের পর এক বিশ্বরেকর্ড ভেঙে নিজেকে অনন্য মাত্রায় নিয়ে গেছেন সুইডেনের পোল ভল্টার আরমান্ড ডুপ্লান্টিস। আবারও ভেঙেছেন নিজেরই গড়া বিশ্বরেকর্ড। সবশেষ ৬.৩১ মিটার (২০ ফুট ৮.২৫ ইঞ্চি) উঁচুতে লাফিয়ে নিজের রেকর্ড ভেঙেছেন। এটি তার ১৫তম বার বিশ্বরেকর্ড ভাঙা-গড়া।

বৃহস্পতিবার ইনডোর মিটে অংশ নিয়েছিলেন ২৬ বর্ষী তারকা অ্যাথলেট। অবশ্য ডুপ্লান্টিসকে সবাই ডাক নাম মন্ডো বলে জানেন। সবশেষ প্রতিযোগিতায় তিনি যে রেকর্ড ভেঙেছেন সেটির নামও ছিল ডাকনাম অনুসারে- মন্ডো ক্ল্যাসিক।

ডুপ্লান্টিস এর আগে গতবছর বিশ্বঅ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে এবং আগের বছর ২০২৪ প্যারিস গ্রীষ্ম অলিম্পিকে রেকর্ড গড়েছিলেন। ২০২০ সালে প্রথমবার রেকর্ড ভাঙার পর থেকে প্রতিবারই নিজের রেকর্ড ১ সেন্টিমিটার করে বাড়িয়ে চলেছেন তিনি।

Banglabid

মন্ডো ক্ল্যাসিকে জয়ের মাধ্যমে তিনি টানা ৩৮তম পোল ভল্ট শিরোপা জিতেছেন। ২০২৩ সাল থেকে তার জয়ের ধারা শুরু হয়েছে।

পোল ভল্টে তারচেয়ে বেশিবার বিশ্বরেকর্ড ভেঙেছেন কেবল ইউক্রেনের কিংবদন্তি অ্যাথলেট সার্জে বুবকা। বুবকা ১৯৮০ থেকে ১৯৯০ দশকে আউটডোরে ১৭ বার এবং ইনডোরে ১৮ বার বিশ্বরেকর্ড ভেঙেছিলেন। ২০০০ সালে অ্যাথলেটিকসের নিয়ন্ত্রক সংস্থা বিশ্ব অ্যাথলেটিকস নিয়ম পরিবর্তন করে, যাতে ইনডোর ও আউটডোর আলাদা রেকর্ড না রেখে একটি যৌথ বিশ্বরেকর্ড রাখা হয়।

ডুপ্লান্টিস ইতিমধ্যে তিনটি আউটডোর বিশ্ব শিরোপা এবং দুটি অলিম্পিক স্বর্ণপদক জিতেছেন। আগামী সপ্তাহে তিনি পোল্যান্ডে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন। তিনি টুর্নামেন্টে টানা চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে নামবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিকঅ্যাথলেটপোল ভল্টলিড স্পোর্টসসুইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT