চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যায়াম ছাড়াই ওজন কমান

নুসরাত শারমিন নুসরাত শারমিন
১২:৫৪ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৭
লাইফস্টাইল
A A

ছিপছিপে সুন্দর দেহ সবাই চায়। কিন্তু ওজন কমানোর জন্য বাড়তি কষ্ট করতে রাজি নয় কেউ। সময় করে জিমে যাওয়া কিংবা ঘড়ি ধরে এক ঘণ্টা হাঁটাহাঁটি করতে আলসেমি করে সবাই। কিন্তু কোনো ব্যায়াম ছাড়া কি ওজন কমা সম্ভব?

ব্যায়াম ছাড়াই ওজন কমানো সম্ভব। দৈনন্দিন কাজের মাধ্যমেই শরীর থেকে বাড়তি কিছু ক্যালরি কমিয়ে ফেলতে পারবেন। জেনে নিন পদ্ধতিগুলো।

প্রচুর পানীয় পান
খাবার তালিকায় প্রচুর পানীয় রাখুন। পানি, লেবুর পানি, ফলের জুস, গ্রিন টি ইত্যাদি রাখুন খাবার তালিকায়। খাওয়ার আগে এক গ্লাস পানি খেয়ে নিন। এতে ক্ষুধা নিবারিত হবে। ফলে পরিমিত খাওয়া হবে। তবে জুস কিংবা চা কোনটাতেই বাড়তি চিনি যোগ করে খাবেন না।

হেঁটে বাড়ি ফেরা
অফিস থেকে ফেরার পথে বাসের ভিড়ে জীবন অতিষ্ঠ হয়ে গেছে? গণপরিবহন এড়িয়ে অফিস থেকে হেঁটেই ঘরে ফিরুন। মাত্র পনের মিনিট হাঁটলেই চল্লিশ ক্যালরি পোড়ে। অফিসে কিংবা বাড়িতে লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করুন। স্মার্ট ফোনে হাঁটার কিছু অ্যাপস আছে। এগুলো ব্যবহার করলে জানতে পারবেন কতক্ষণ হেঁটেছেন এবং কত ক্যালরি পুড়েছে।

অফিসেই করার মত কিছু ব্যায়ামের পদ্ধতি জেনে নিন

সারাক্ষণ নড়া-চড়া করা
এক জায়গায় দীর্ঘ সময় বসে থাকবেন না। কিছুক্ষণ পরপরই নড়াচড়া করুন। অফিসেও সিট থেকে একটু পরপর উঠে দাঁড়ান। সম্ভব হলে হাঁটাচলা করুন অফিসে। অফিসেই করার মত কিছু ব্যায়ামের পদ্ধতি জেনে নিন। প্রিন্টারে প্রিন্ট করার জন্য কিংবা পানির বোতল ভরে নেয়ার জন্য নিজের ডেস্ক ছেড়ে কিছু কদম হাঁটুন। এতে রক্তসঞ্চালন স্বাভাবিক থাকবে এবং বাড়তি কিছু ক্যালরি কমবে।

ঢিলেঢালা পোশাক এড়িয়ে চলা
ওজন বেড়েছে বলে ঢিলেঢালা পোশাক পরছেন? ঢিলেঢালা পোশাক আপনার মেদ ঢেকে দেয়। কিন্তু আপনি আরও কিছু বাড়তি মেদ জমিয়েছেন কিনা তা কিন্তু বোঝা যায় না ঢিলে পোশাকে। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে নিজের আকৃতির পোশাক কিনুন। নিজের আকৃতির থেকে বড় পোশাক এড়িয়ে চলুন।

পরিমিত স্বাস্থ্যকর খাবার খাওয়া
চেষ্টা করুন কর্মস্থলে দুপুরের খাবারটা বাড়ি থেকেই তৈরি করে নেয়ার। এতে পুষ্টিকর খাবার খেতে পারবেন। খাবার রান্না করার সময় কম তেল ব্যবহার করুন। অলিভ অয়েল কিংবা নারকেল তেল ব্যবহার করে রাঁধুন। নন-স্টিক প্যানে কম তেলেই রান্না করা যায়। প্রচুর শাক-সবজি রাখুন খাবার তালিকায়। বাইরের খাবার একেবারেই এড়িয়ে চলুন। বন্ধুদের সাথে রেস্টুরেন্টে বসলেও সালাদ কিংবা ক্লিয়ার সুপ বেছে নিন মেন্যু থেকে। ফেমিনা।

ট্যাগ: ব্যায়াম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এখন সবাই আমার খোঁজ নিচ্ছে: সুচরিতা

পরবর্তী

রাজনীতিতে ‘কাউয়া’ ও ‘ফার্মের মুরগি’, এরপরে কী?

পরবর্তী

রাজনীতিতে 'কাউয়া' ও 'ফার্মের মুরগি', এরপরে কী?

অক্টোবরে নিউইয়র্কে ফোবানা সম্মেলন, সাংবাদিক সম্মেলন ১৩ মে

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT