স্বাস্থ্য

ব্যায়াম করলেই বাড়বে মেধা

একটি ডাম্বেল ও একটি মস্তিষ্কের মূর্তি, মনোযোগ ও স্বাস্থ্য সচেতনতার প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাম্বেল ও মস্তিষ্কের মূর্তি, যা ব্যায়াম ও মনোযোগের গুরুত্ব বোঝায়, স্বাস্থ্য ও মানসিক সুস্থতার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

আপনি কি জানেন মাত্র তিন মাসের নিয়মিত ব্যায়াম আপনার মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে পারে? সম্প্রতি ওয়েন্ডি সুজুকি নামক একজন ব্যায়াম স্নায়ুবিজ্ঞানী জানিয়েছেন, নিয়মিত ব্যায়াম করে যে কেউ নিজের মেধাশক্তি বাড়িয়ে হতে পারেন আরও বেশি মেধাবী। একই সাথে এই সংক্রান্ত একটি সমীক্ষাও প্রকাশ করেছেন তিনি।

সমীক্ষায় সুজুকি নিয়মিত ব্যায়াম করা মানুষদের তিনটি ক্যাটেগরিতে বিভক্ত করেছেন,

১. প্রথম ক্যাটেগরি: যারা একেবারেই ব্যায়াম করতেন না তারা সপ্তাহে মাত্র দুই থেকে তিনটি ব্যায়ামের সেশন নিয়ে এই ক্যাটেগরিতে আছেন। সপ্তাহে মাত্র দুই থেকে তিনটি ব্যায়াম রুটিনে যুক্ত করার কয়েক মাস পর জরিপে অংশগ্রহণকারীদের মেজাজ এবং ব্রেইন ফাংশনের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

ব্যায়ামরত নারীর ছবি, যারা জিমে বিভিন্ন ব্যায়াম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ
হালকা ব্যায়াম করলেই ব্রেইন ফাংশনের উল্লেখযোগ্য উন্নতি হয়।

 

২. দ্বিতীয় ক্যাটেগরি: যারা ইতিমধ্যেই হালকা ব্যায়াম করেন তারা আরও বেশি অর্থাৎ প্রতিদিন ব্যায়াম করে, বেশি পরিশ্রম করে এবং ঘাম ঝরিয়ে এই ক্যাটেগরিতে আছেন। গবেষণায় দেখা গেছে, এদের ব্রেইনের ফাংশনগুলো সবচেয়ে ভালভাবে কাজ করছে।

নিয়মিত ব্যায়াম করলে ব্রেইনের ফাংশনগুলো সবচেয়ে ভালভাবে কাজ করে।

 

৩. তৃতীয় ক্যাটেগরি: এই ক্যাটাগরিতে আছেন অতিরিক্ত পরিশ্রমকারী ব্যক্তিরা। যেমন- অ্যাথলেট বা পেশী গঠনকারী ব্যক্তিরা। অতিরিক্ত পরিশ্রম আবার মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ধরণের ব্যায়াম ব্রেইন গঠন করার চেয়ে বরং ক্ষতি করতে পারে।

ভারী ব্যায়াম ব্রেইন গঠন করার চেয়ে বরং ক্ষতি করতে পারে।

 

ওয়েন্ডি সুজুকি তার সমীক্ষাটি শেয়ার করে জানিয়েছেন, বেশি নয় মাত্র দশ মিনিট হাঁটলেও হাঁটার সময় নিঃসৃত নিউরোকেমিক্যালের কারণে উদ্বেগ এবং বিষণ্ণতা দূর হতে পারে।

বিষয়:ব্যায়াম মেধাবী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…