তথ্যপ্রযুক্তি

ব্যবসায়ে আরও নতুন ক্ষেত্র আনছে মেটাভার্স

Meta logo with a smartphone displaying Facebook icon in front. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি স্মার্টফোনে ফেসবুক আইকন দেখানো হয়েছে, পেছনে Meta লোগো।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুনাফা বাড়াতে ব্যবসায়ে আরও নতুন ক্ষেত্র উন্মুক্ত করবে বলে জানায় মেটাভার্সের নির্বাহী বিশাল শাহ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সোমবার এক বিজ্ঞাপন সম্মেলনে তিনি এই তথ্য জানিয়ে ফেসবুকের মূল প্ল্যাটফর্ম মেটার সাথে ব্যবসায়ে জড়াতে আহ্বান জানান বিজ্ঞাপনদাতা ব্র্যান্ডগুলোকে।

মেটাভার্সের প্রধান বিশাল শাহ নিউইয়র্কে অনুষ্ঠিত ইন্টারেক্টিভ অ্যাডভারটাইজিং ব্যুরোর বার্ষিক নেতৃত্ব সভায় ভার্চুয়ালি যোগ দেন। সেখানে তিনি ব্র্যান্ডের ডিজিটাল পণ্য এবং কেনাকাটার ক্ষেত্রে নতুন সুযোগ সৃষ্টির কথা বলেছেন।

সম্মেলনে প্রদর্শিত একটি প্রেজেন্টেশনে হলোগ্রাফিক অবতারদের অসি ক্রীড়া এবং বাস্কেটবল খেলতে দেখা যায়। যার মাধ্যমে ভার্চুয়ালি সকল সীমাবদ্ধতা ছাড়া বাস্তবের সব কাজ সম্পন্ন করার প্রতি দৃষ্টিপাত করা হয়।

শাহ আরও বলেন, শারীরিক সীমাবদ্ধতার ছাড়াই মেটাভার্স ব্যবসায়ে অর্থ উপার্জনে আরও নতুন সুযোগ তৈরি করে দেবে।

ডিজিটাল বিজ্ঞাপনের মাধ্যমে মুনাফা অর্জনকারী অন্যতম প্রতিষ্ঠান ফেইসবুক গত অক্টোবর মাসে তার নাম পরিবর্তন করে মেটা রাখে। যা মেটাভার্স কোম্পানির সাথে এর একত্র হওয়ার দিকটিকে প্রতিফলিত করে।

যেটাকে ভার্চুয়াল জগতে নেটওয়ার্কের একটি ভবিষ্যত ধারণা হিসেবে উল্লেখ করা হয় যেখানে মানুষ বিনোদন, কাজ এবং সামজিকীকরণের মতো কাজ সম্পাদন করতে পারে।

মেটা বলছে, তারাই হবে মোবাইল নেটওয়ার্কিং এ মেটাভার্সের উত্তরসূরি। যার কারণে মেটা ভার্চুয়ালি এবং প্রত্যক্ষভাবেও ব্যাপকহারে বিনিয়োগ করেছে। তবে ব্র্যান্ডগুলো কীভাবে মেটাভার্সে মনিটাইজ করবে, সে সম্পর্কে বিশদ তথ্য জানানো হয়নি।

মেটা তাদের ব্যবহারকারী বৃদ্ধি এবং তাদের আয়ের পূর্বাভাস দেয়ার এক সপ্তাহ পরেই ব্যাপক শেয়ার লোকসানে পড়েছে। যার জন্য অ্যাপল’কে দায়ী করা হচ্ছে। অ্যাপলের গোপনীয়তা পরিবর্তনের কারণে অনেকগুলো ব্র্যান্ড তাদের নির্দিষ্ট জনগোষ্ঠিকে টার্গেট করে ফেসবুক এবং ইন্সটাগ্রামে বিজ্ঞাপন দিতে পারছে না।

শাহ সকল ব্র্যান্ডগুলোকে ফেসবুক এবং ইন্সটাগ্রামে বিজ্ঞাপন দেয়ার আহ্বান জানিয়ে বলে, আমাদের এই অ্যাপ্স ব্যবহার করে যাই করা হবে, তা মেটাভার্স ভবিষ্যতে তাদের জন্যই লাভবান হবে।

বিষয়:ইন্সটাগ্রাম ফেসবুক মেটা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…