অন্যান্য খেলা

বোস্টন ম্যারাথনে নিষিদ্ধ রাশিয়া-বেলারুশের দৌড়বিদরা

ব্রিটিশ মারাথনে রাশিয়া-বেলারুশের দৌড়বিদরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ মারাথনে রাশিয়া-বেলারুশের দৌড়বিদরা অংশগ্রহণ করছে, অনেক দর্শক ও স্বেচ্ছাসেবক উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইউক্রেনে সামরিক অভিযানের কারণে রাশিয়া ও মিত্র দেশগুলোকে খেলাধুলার নানা আয়োজন থেকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হচ্ছে। সবশেষ যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে রাশিয়া ও বেলারুশের দৌড়বিদদের নিষিদ্ধ করা হয়েছে।

রাশিয়া-বেলারুশের দৌড়বিদদের নিষিদ্ধ করার কথা বুধবার নিশ্চিত করেছে বোস্টন অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন। ১৮ এপ্রিল বসছে এবারের বোস্টন ম্যারাথন।

তবে এই দুদেশের নাগরিক, যারা নিজ দেশে বসবাস করছেন না, তারা দৌড়ে অংশ নিতে পারবেন। শর্ত হচ্ছে- কোনো দেশের পতাকার নিচে নয়।

বোস্টন অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী টম গ্রিলক বলেছেন, ‘বিশ্বজুড়ে অনেকের মতো আমরা ইউক্রেনের রিপোর্টিং থেকে যা দেখেছি এবং জেনেছি, তাতে আতঙ্কিত এবং ক্ষুব্ধ। আমরা বিশ্বাস করি যে দৌড় একটি বৈশ্বিক খেলা। ইউক্রেনের জনগণের প্রতি আমাদের সমর্থন দেখানোর জন্য যা করণীয় তা-ই করা হবে।’

বোস্টন ম্যারাথন বিশ্বের অন্যতম এক আয়োজন। করোনা মহামারির ধাক্কা সামলে চলতি বছর ঐতিহ্যবাহী ম্যারাথনটি আবারও পরিপূর্ণ আয়োজনে ট্র্যাকে ফিরে আসছে। ২০২০ সালে বাতিল করা হয়েছিল। ২০২১ সালে এপ্রিলের পরিবর্তে অক্টোবরে হয় আয়োজন সীমিত পরিসরে।

২০১৯ সালে বোস্টন ম্যারাথনে ৩০ হাজারের বেশি দৌড়বিদ অংশ নিয়েছিলেন। যার মধ্যে রাশিয়া ও বেলারুশের ৫৯ জন ছিলেন।

বিষয়:ইউক্রেন ফর্মুলা ওয়ান বেলারুশ বোস্টন ম্যারাথন রাশিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…