চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোলারদের কাঠগড়ায় তুলে সতীর্থদের মুশফিকের বার্তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৫ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

সিরিজের প্রথম টেস্টে সাউথ আফ্রিকার কাছে লজ্জাজনক হারের পর দলের বোলারদের কাঠগড়ায় তুলেছেন অধিনায়ক মুশফিকুর রহিম। সেইসঙ্গে গত কয়েক বছরে অর্জিত সুনাম হারানোর শঙ্কায় সতীর্থদের প্রতি সতর্কবাণীও শুনিয়েছেন তিনি।

পচেফস্ট্রম টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৯০ রানে গুটিয়ে ৩৩৩ রানে হারের লজ্জায় ডুবেছে বাংলাদেশ। ম্যাচে বোলারদের পারফরম্যান্সে খুবই হতাশ মুশফিক। তাদের নিজে এগিয়ে আসার তাগিদ দিয়েছেন অধিনায়ক, ‘স্কিলের উন্নতি নিজেরই করতে হয়। কেউ বারবার আপনাকে শিখিয়ে দেবে না। ব্যাটিংয়ে যারা আছে, ব্যক্তিগতভাবে তারা যে উন্নতি করেছে, বোলিং ইউনিট হিসেবে আমরা সেই উন্নতি করতে পারিনি। এটা আমাদের জন্য অনেক বড় একটা ধাক্কা।’

‘আমি এখনই বলছি না, ওদের দুই দিকে বল সুইং করাতে। অন্তত জায়গায় তো বোলিং করতে পারবে। এটার জন্য একজন কোচের দরকার হয় না। এটা আপনি নিজে থেকেও করতে পারেন।’ যোগ করেন অধিনায়ক।

Banglabid

কাজটা যে বোলাররা করেন না তেমনটাও বলছেন না মুশফিক, ‘আমরা এই কাজটা এক-দুই দিন হয়ত করি, কিন্তু এটা আমাদের দিনের পর দিন করে যেতে হবে। ভবিষ্যতে আমাদের করতে হবে, যদি আমরা যে সম্মান অর্জন করেছি সেটা হারাতে না চাই। আমার মনে হয়, বোলিং ইউনিট হিসেবে আমাদের শেখার অনেক, অনেক, অনেক বাকি আছে।’

সাউথ আফ্রিকায় এমন উইকেট পাবেন আগে চিন্তাও করেননি মুশফিক। তাই উইকেটের প্রসঙ্গ তুলে বলেছেন, ‘ফ্ল্যাট উইকেটে যে আমাদের বোলারা (ভালো) বোলিং করতে পারবে না সেটা আমি কখনোই বিশ্বাস করি না। ফ্ল্যাট উইকেটে আপনি উইকেট না পান, অন্তত একটা লাইন-লেন্থে তো বোলিং করতে পারবেন। এই স্কিলের জন্যই আপনি জাতীয় দলে খেলেন। নইলে তো আমিও ছয়টা বলের মধ্যে দুইটা বল লাইনে ফেলতে পারতাম।’



গত কয়েক বছর ধরে দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। সে পথ ধরে সুনামও অর্জিত হয়েছে অনেক। কিন্তু সাউথ আফ্রিকায় একটা সফরেই যেন সেই সুনাম নষ্ট না হয় তা মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক।

‘আমাদের আরেকটা সুযোগ আছে পরের টেস্টে। অবশ্যই অনেক বড় কিছু করে দেখাতে হবে। নয়তো এরকম লজ্জা ছাড়া আমরা কিছুই নিয়ে যেতে পারব না। চেষ্টা থাকবে ঘুরে দাঁড়িয়ে যেন আমাদের সেরাটা দিতে পারি। গত দুই-তিন বছর ধরে আমরা যে সম্মান অর্জন করেছি সেটা যেন বজায় রাখতে পারি। সেটা যেন না হারাই সেই চেষ্টাই থাকবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা নিধনের প্রতিবাদে কাল উদীচীর প্রতিবাদ

পরবর্তী

সকল অন্ধত্বের বিরুদ্ধে বিজ্ঞান ও গবেষণার জয় হোক

পরবর্তী
চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী তিন আমেরিকান বিজ্ঞানী. Channel i News - চ্যানেল আই নিউজ

সকল অন্ধত্বের বিরুদ্ধে বিজ্ঞান ও গবেষণার জয় হোক

কনসার্টে গুলির ঘটনায় আতঙ্কিত দর্শকরা দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ গুলিতে থেমে গেল জমজমাট কনসার্ট

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ফারাক্কা ব্যারাজ নিয়ে বিহারের উদ্বেগ, চুক্তি নবায়নে আলোচনার আশ্বাস

আগস্ট ২৩, ২০২৬
আন্দ্রেই কেলিন

লন্ডন থেকে রুশ রাষ্ট্রদূত প্রত্যাহার, কূটনৈতিক সম্পর্ক ভাঙার শঙ্কা

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরুর তারিখ ও সূচি ঘোষণা

আগস্ট ২৩, ২০২৬

মা কোথায়? ফোনের স্ক্রিনে বুলবুলি পাখি!

আগস্ট ২৩, ২০২৬

যা টিভিতে দেখতেন সিরিজে তাই উপভোগ করেছেন শান্ত

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT