প্রযুক্তির প্রভাব এখন শুধু মানুষের জীবনযাত্রায় সীমাবদ্ধ নেই; এর ছাপ পড়ছে প্রাণিজগতেও। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ছোট একটি বুলবুলি শাবক একদৃষ্টে তাকিয়ে আছে স্মার্টফোনের স্ক্রিনে থাকা অন্য একটি বুলবুলি পাখির ভিডিওর দিকে।
বিশেষজ্ঞদের মতে, সহজাত কৌতূহল, অনুকরণপ্রবণতা ও নড়াচড়ার প্রতি সংবেদনশীলতার কারণেই এমন আচরণ হতে পারে। স্মার্টফোনের উজ্জ্বল পর্দা ও চলমান দৃশ্যও পাখিটির দৃষ্টি আকর্ষণ করেছে।
একটি ভিডিও দেখে প্রাণীটি স্ক্রিনে থাকা পাখিটিকে মা মনে করছে—এমনটা নিশ্চিত করে বলা যায় না। একইভাবে, এটিকে প্রযুক্তিতে আসক্তির লক্ষণ বলারও সুযোগ নেই। বরং সহজাত কৌতূহল ও দৃশ্যগত উদ্দীপনার কারণেই এমন আচরণ হতে পারে।









