চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সকল অন্ধত্বের বিরুদ্ধে বিজ্ঞান ও গবেষণার জয় হোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩১ অপরাহ্ণ ০২, অক্টোবর ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A
চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ী তিন আমেরিকান বিজ্ঞানী. Channel i News - চ্যানেল আই নিউজ

গাছপালা, প্রাণী এবং মানবদেহের শরীরবৃত্তীয় শৃঙ্খল কিভাবে পৃথিবীর আবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলে এই রহস্যের উদঘাটন করার স্বীকৃতি হিসেবে এ বছর চিকিৎসা বিজ্ঞানের নোবেল পেয়েছেন তিন আমেরিকান বিজ্ঞানী জেফরি সি হল, মাইকেল রোসব্যাশ এবং মাইকেল ডব্লিউ ইয়াং। তাদের নোবেল বিজয়ের ঘোষণার পর তাদেরকে অভিন্দন জানিয়ে প্রবাসী ডা. আমিনুল ইসলাম তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন:

অষ্টাদশ শতকে জ্যোতির্বিজ্ঞানী জ্যান জ্যাকস প্রথম ব্যাপারটা লক্ষ্য করেন। তিনি দেখেন বিশেষ একটি গাছের পত্রমঞ্জরী সূর্যোদয়ের সময় ছড়িয়ে যায় আর গোধূলী বেলায় চুপসে পড়ে। কী হবে যদি সারাক্ষণই গাছটিকে অন্ধকারে রাখা হয়? দেখা গেল কোন সূর্যালোকের ছোঁয়া না পেয়েও অন্ধকারে গাছের পাতাগুলি একই ভাবে একই সময়ে সম্প্রসারিত ও সংকুচিত হয়। সে থেকে ধারণা করা হয় জীবকোষ তথা উদ্ভিদ বা প্রাণীদেহ তার অভ্যন্তরস্ত নিজেস্ব জীবঘড়ি (biological clock) এর ছন্দ মতো চলে।

দিনের কখনো আমাদের কর্মক্ষমতা থাকে বেশী, কখনো গ্রাস করে তন্দ্রা। আটলান্টিক বা প্রশান্ত পাড়ি দিয়ে নতুন টাইমজোনে নিজেকে মানিয়ে নিতে ক্ষণিকের তরে হলেও কেমন এলোমেলো হয়ে যায় শরীরবৃত্ত। নিজের অজান্তেই খুব ভোরে বা সন্ধ্যায় বা মধ্যরাত দ্বিপ্রহরে একেক সময় রক্তের একেক হরমোন থাকে বাড়বাড়ন্ত। ঘূর্ণায়মান এ পৃথিবীটার সাথে তাল মিলিয়ে আমাদেরও রক্তচাপ, তাপমাত্রা, বিপাকের হারে হ্রাস বৃদ্ধি ঘটে। রোগীর বিভিন্ন ল্যাবটেষ্ট করানোর সময় জীব ছন্দের এ ব্যপারটা চিকিৎসকরা মাথায় রাখেন। উদাহরণ স্বরূপ রক্তের কর্টিসলের মাত্রা দেখতে হলে উপদেশ দেয়া হয় এটি সকালের ঠিক এই সময়ে করবেন তার দুয়েক ঘন্টা আগে বা পরে নয়। কোলেস্টরল মাপতে হবে সকালে খালিপেটে, দুপুরে বা বিকালে নয়।

এই যে সকাল গড়িয়ে সন্ধ্যা আসা, তারপর রাত। কখনো অমাবস্যার, কখনো ভরা পূর্ণিমার আর এর সাথে তাল মিলিয়ে ঠিক একই ছন্দে দেহবৃত্তের উঠানামা, চিকিৎসা-জীববিজ্ঞানে একে বলা হয় সার্কাডিয়ান ছন্দ। ল্যাটিন সার্কা(Cerca) মানে চক্রাকারে, ডায়েস (dies) মানে দিবস। চব্বিশ ঘন্টা জুড়ে একই সময়ে যে একই ছন্দ দেহে খেলা করে তাই সার্কাডিয়ান ছন্দ (circadian rhythm) বলে।

এই দেহন্তরগত জীবঘড়ি বিজ্ঞানের আগে থেকেই জানা বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানে। কিন্ত কেউ জানতোনা কোষীয় পর্যায়ে এর জৈবানুক ব্যাখ্যা কী! এর জিনগত ব্যাখ্যা দিয়ে এবছর তিন মার্কিন গবেষক চিকিৎসা বিজ্ঞানে নোবেল জয় করেছেন। তারা দেখিয়েছেন কোষীয় পর্যায়ে একটা জিন(gene) একটা প্রোটিনকে এমন একটা সংকেতে আবদ্ধ করে যার ফলে রাতের বেলা ঐ প্রোটিনটি কোষের ভেতরে জমা হয় আর দিবাভাগে এসে তা ক্ষয়ে যায়। প্রতিটা দিবস ও যামিনীতে ঠিক একই চক্র দেয়াল ঘড়িটার মতো ঠিক একই ছন্দে পুনঃপুন জীবনভর ঘটতে থাকে। প্রতিবন্ধীদের জন্য নতুন প্রযুক্তি ও গবেষণার অগ্রগতি আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

এ যেন সেই গ্রীকদেবতা প্রমিথিউসের দুঃখের গল্পের একদম প্রতিরূপ। মানব জাতিকে গোপনে আগুন ব্যাবহারের কৌশল শিখিয়ে দেবার অপরাধে দেবতা জিউস প্রমিথিউসকে শাস্তি দেন। পর্বতচূড়ায় একটি ঈগল এসে প্রমিথিউসকে প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ক্ষতবিক্ষত করতো। সারারাত জুড়ে তার সারা দেহ আবার পুনর্গঠিত হতো। ভোরে এসে ঈগলটি আবার সারাদিন জুড়ে তাকে নিঃশেষ করে দিতো, রাতে আবার পুনর্গঠিত হতো। এভাবে একই চক্রে সার্কাডিয়ান ছন্দ (circadian rhythm) এর প্রোটিনটির মতো প্রতি রাতে সৃষ্টি ও প্রতি দিবসে ক্ষয় হয়ে যেতো প্রমিথিউস।

আমি নিশ্চিত, গ্রীক মিথলোজিতে বিশ্বাসী কেউ থাকলেও এ দাবী কেউ করে বসবেনা যে, ‘এই সার্কাডিয়ান ছন্দের আণবিক বা molecular ব্যাখ্যা আমাদের বইতেতো অনেক আগে থেকেই আছে!’ আশেপাশের অনেক মূর্খদের মতো তারা এ দাবী করেও হাস্যাস্পদ হবেনা যে তাদের দেবতা প্রমিথিউসের কাহিনী পড়েই বিজ্ঞানীরা এটি আবিষ্কার করে নোবেল পেয়েছে!

সকল প্রকার অন্ধত্বের বিরুদ্ধে বিজ্ঞান ও গবেষণার জয় হোক। জেফরি সি হল, মাইকেল রোজব্যাশ ও মাইকেল ডব্লিউ ইয়ং এ তিন নোবেল জয়ীকে তাদের অধ্যবসায়ের জন্য অভিনন্দন।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

বোলারদের কাঠগড়ায় তুলে সতীর্থদের মুশফিকের বার্তা

পরবর্তী

হঠাৎ গুলিতে থেমে গেল জমজমাট কনসার্ট

পরবর্তী
কনসার্টে গুলির ঘটনায় আতঙ্কিত দর্শকরা দৌড়াচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

হঠাৎ গুলিতে থেমে গেল জমজমাট কনসার্ট

বকুলতলায় পট গান

গাজীর পট আর পালা গানে মূর্ত আ কা মো যাকারিয়া

সর্বশেষ

শিশুদের নিরাপত্তায় বদলে যেতে পারে মেটা, ১৮ বিলিয়ন ডলারের সমঝোতা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লেক অন্টারিওর নাম ‘লেক আমেরিকা’ রাখতে চান ট্রাম্প

আগস্ট ২৭, ২০২৬

ভারী বৃষ্টির কবলে মক্কা: ‘রেড এলার্ট’ জারি

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT