মিয়ানমার সরকারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর চালানো সহিংসতা, গণহত্যা ও নির্যাতনের মাধ্যমে রোহিঙ্গা নিধনের প্রতিবাদে মঙ্গলবার এক প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে সাংস্কৃতিক সংগঠন উদীচী। সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ সমাবেশের ডাক দেয় সংগঠনটি।
মিয়ানমার সরকারের রোহিঙ্গাদের উপর চালানো নির্যাতনের প্রতিবাদ এবং রোহিঙ্গা শরণার্থীদের স্বদেশে ফিরিয়ে নেয়ার দাবীতে উদীচী’র দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেল পাঁচটায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশের ডাক দেয়া হয়েছে।
‘যোগ দিন–নির্যাতিত মানুষের হাতে হাত রাখুন, মানবতার সাথী হোন, রাষ্ট্রের পাশে দাঁড়ান’ এই স্লোগান নিয়ে আগামীকাল প্রতিবাদ সমাবেশের ডাক দেয় সাংস্কৃতিক সংগঠন উদীচী।








