বাংলাদেশ

বেপরোয়া বাস এবার কেড়ে নিল একাত্তর টিভির কর্মকর্তার প্রাণ

বেপরোয়া বাস এবার কেড়ে নিল একাত্তর টিভির কর্মকর্তার প্রাণ

শনিবার সকালে তেঁজগাওস্থ জাহাঙ্গীর গেট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। আনোয়ারের মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন তার সহকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস পেছন থেকে এসে আনোয়ারের মোটর সাইকেলসহ একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে আইল্যান্ডের উপর উঠে যায়। এতে আনোয়ার ও সিএনজি চালক গুরুতর আহত হয়।

গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর একটার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ দুর্ঘটনাকবলিত বাস ও এর চালকককে আটক করেছে।

বিষয়:একাত্তর টিভি নিহত সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…