বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভা রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সিটি কনভেনশন (আইসিসিবি) হলের পরিবর্তে লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্থান পরিবর্তনের এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার (৩ ফেব্রুয়ারি) এ বৈঠক সকাল ১০টা থেকে শুরু হয়ে শেষ হবে বিকেল ৫টায়।
সভার সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
সভার স্থান পরিবর্তনের কারণ হিসেবে জানানো হয়েছে, রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সিটি কনভেনশন হলের সংস্কার কাজের কারণে সেখানকার বুকিং বাতিল করেছে কর্তৃপক্ষ। তাই নতুন ভেন্যু হিসেবে লা মেরিডিয়ান হোটেল বুকিং দিয়েছে বিএনপি।
সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ধরপাকড় চলছে। হুশিয়ারি দিয়ে তিনি বলেছেন, বেগম জিয়ার বিরুদ্ধে কোন নেতিবাচক সিদ্ধান্ত মেনে নেয়া হবে না।










