চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বীর’-এ মগ্ন ফারুক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ১৬, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

সম্প্রতি শাকিব খান ও কাজী হায়াত জুটির প্রথম ছবি ‘বীর’-এর ফার্স্টলুক প্রকাশ্যে আসতেই চারদিকে আলোচনা-সমালোচনা তুঙ্গে। অনেকেই ‘বীর’-এর ফার্স্টলুক দেখে কন্নড় ছবি ‘কেজিএফ’-এর সঙ্গে তুলনা করছেন। আর এই অবস্থায় শাকিবের পাশে দাঁড়িয়ে ‘বীর’-এর জন্য ভালোবাসা জানিয়েছেন প্রবীণ অভিনেতা ফারুক।

চলচ্চিত্রের গুণী এই অভিনেতাকে পাশে পেয়ে উজ্জীবিত শাকিব নিজেও। তাইতো ‘বীর’ নিয়ে ফারুকের বক্তব্যটি শেয়ার করে শাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ‘একজন জীবন্ত কিংবদন্তি, যিনি নিজেই একখন্ড বাংলাদেশ— এত বড় মাপের একজন শিল্পীর এই উৎসাহ, এই অনুপ্রেরণা আমাকে আরও উজ্জীবিত করে তুলল। আমি আরও সাহস পেলাম, আরও উদ্যম পেলাম। শ্রদ্ধা ও ভালোবাসা বাংলাদেশি চলচ্চিত্রের মিয়াভাই, আমার খুব প্রিয়জন।’

‘বীর’ নিয়ে কী বলেছেন ফারুক? ভিডিওতে তাকে বলতে দেখা যায়, কাগজে পত্রে পোস্টার দেখে মনে হলো ‘বীর’-এর মতোই শাকিব কাজ করেছে। এখন পর্দায় সেই ছবিটি দেখার অপেক্ষার পালা। আমি বাংলাদেশের প্রতিটি মানুষকে বলবো, আপনারা সবাই শাকিবের ‘বীর’ ছবিটি হলে গিয়ে দেখেন।

ছবিটির প্রথম লুকের সঙ্গে ‘কেজিএফ’-এর পোস্টারের মিল পেয়েছেন অনেকে। এমন অভিযোগের ভিত্তিকে গুরুত্ব না দিয়ে এই অভিনেতা জানালেন, পোস্টার, গল্প বা কারো অভিনয়কে আমি নকল বলতে রাজি নই। যদি প্রতিটি জায়গা, গল্প, অভিনয় হুবুহু মিলে যায় তাহলে সেটাকে নকল বলতে পারি। আর যদি একটু চেঞ্জ হয়, এটাকে আমি নকল বলবো না।

‘মানুষ যে কারো থেকে অনুপ্রাণিত হতে পারে। এমন মন্তব্য করে এই অভিনেতা বলেন, মানুষের অনেক ধরনের ক্ষুধা থাকে। এক সময় আমি মার্লন ব্রান্ডো’র পোস্টারের দিকে তাকিয়ে পোজ দিতাম। আমার প্রথম প্রোডাকশনের ছবি ‘দূর হ্যায় সুখ কা গাঁও’-এ একটি স্থিরচিত্র দিয়েছিলাম। এখন এটাতো নকল নয়। জাস্ট থিঙ্কিংটা আমি নিয়েছি। এখন এই ‘বীর’ ছবির পোস্টারের থিঙ্কিংটা যদি নিয়ে থাকে, তাহলে এটা শাকিবের কী! যে পোস্টারটা বানিয়েছে, তার ব্যাপার। সেও শিল্পী, হয়তো সেও অনুপ্রাণিত হয়েছে কোনো থিঙ্কিং দেখে!’-বলছিলেন চলচ্চিত্র অভিনেতা ফারুক।

ছবির প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে জানা গেছে, ‘বীর’-এর ৫০ শতাংশের বেশি শুটিং শেষ হয়েছে। গুণী নির্মাতা কাজী হায়াত পরিচালিত ‘বীর’ ছবিটি মুক্তি পাবে আগামী বছরের শুরুর দিকে। ইতোমধ্যেই শাকিব খান চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, ‘বীর’ দেশপ্রেমের ছবি। আর এ ছবিটি বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে তাকে উৎসর্গ করা হচ্ছে।

Reneta

শাকিব খানের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস প্রযোজিত তৃতীয় এ ছবিতে আরও অভিনয় করছেন বুবলী, মিশা সওদাগর। ধারণা করা যাচ্ছে, ২০২০ সালের ঢালিউডের অন্যতম আকর্ষন হতে যাচ্ছে ‘বীর’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী হায়াতফারুকবীরলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত- প্রধানমন্ত্রী তারেক রহমান

দুই দেশ সফরে প্রধানমন্ত্রী, প্রথম গন্তব্য মালয়েশিয়া পরে চীন

জুন ২০, ২০২৬

অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো?

জুন ২০, ২০২৬

বিশ্বকাপের আনন্দকে বাড়িয়ে দিতে ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ২০, ২০২৬

কবি সুফিয়া কামালের ১১৫ তম জন্মবার্ষিকী উদযাপন

জুন ২০, ২০২৬

সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন সেরিমনি

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT