চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে করলেন অভিনেতা তামিম মৃধা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ২৬, জুন ২০১৯
বিনোদন
A A

বিয়ে করেছেন অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা। মঙ্গলবার (২৫ জুন) রাতে রাজধানীর সেনা গলফ ক্লাবে প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেন তামিম।

তামিম যখন কলেজে পড়তেন তখন ফাইরোজ ইয়াসমিনের সঙ্গে তার পরিচয় হয়। তাদের দুজনের পরস্পরের জানা শোনা প্রায় আটবছর ধরে। বন্ধুত্বের পর তখনই তাদের প্রেমের শুরু। লম্বা এই সময়ে তারা নিজেদের মধ্যে ভালোবাসার সম্পর্ক মজবুত করেছেন।

এরপর দুই পরিবারের সম্মতিতে তামিম মৃধা ও ফাইরোজ ইয়াসমিনের বিয়ে সম্পন্ন হয়েছে মঙ্গলবার (২৫ জুন)। তামিমের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোবিজ জগতের অনেক নবীন তারকারা। তামিম ও তার বউকে শুভকামনা জানাতে সেখানে উপস্থিত ছিলেন সালমান মুক্তাদির, সৌভিক আহমেদ, সৌমিক আহমেদ, হৃদি শেখ।

এছাড়াও ছিলেন শামিম হাসান সরকার, সালহা খানম নাদিয়া, জাকি, আয়মান সাদিক সহ আরও অনেকে। এর আগে গেল ২২ জুন অনুষ্ঠিত হয় তাদের গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানেও তারকাদের মিলনমেলা বসে। নাচে গানে মুখরিত ছিল পুরো পরিবেশ।

তামিম মৃধা জানান, তার স্ত্রী ফাইরোজ ইয়াসমিন একটি টেক্সটাইল কোম্পানিতে ফিনান্স ও অ্যাকাউন্টিং অফিসার পদে কর্মরত। তিনি বলেন, পরিবারের সম্মতিতে আগেই বিয়ে করতে পারতাম। কিন্তু চেয়েছিলাম দুজনেই পেশাগত জীবনে স্বাবলম্বী হতে। অবশেষে তাই করেছি।

তামিম বলেন, ভালবাসার মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেলাম এই সুখের অনুভূতি কোনো ভাষাতেই প্রকাশ করা সম্ভব নয়। সবার কাছে দোয়া চাই, জীবনের বাকি সময় যেন আমরা সুখেদুঃখে একসঙ্গে কাটাতে পারি।

তামিম মৃধার গায়ে হলুদ
Reneta

তামিম মৃধা অভিনয়ের পাশাপাশি আসুটেক্স টেক্সটাইল কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত। এছাড়া তিনি টুকটাক গান করেন। গানবাজ নামে তার একটি ইউটিউব চ্যানেল রয়েছে। গেল ঈদেও তার অভিনীত একাধিক নাটক বিভিন্ন চ্যানেল ও ইউটিউবে প্রচার হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেতাছোটপর্দাটেলিভিশনতামিমবিয়েলিড বিনোদনসালমান মুক্তাদিরসৌমিক আহমেদহৃদি শেখ
শেয়ারTweetPin

সর্বশেষ

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জন নিহত

জুলাই ৯, ২০২৬

হলুদ কার্ড তুলে দিতে ফিফায় ফ্রান্সের আপিল খারিজ, নিষেধাজ্ঞার ঝুঁকিতে ওলিসে

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণকে জাতীয় দায়িত্ব ও সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির

জুলাই ৯, ২০২৬

বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT